সাজিদা জেসমিন »
দীর্ঘাদেহী বোলারের সুবিধা কি তা যেন আজ দেখিয়ে দিলো কিউইরা। ৬ফুট ৮ ইঞ্চির কাইলি জেমসন যেন দেখিয়ে দিলেন দীর্ঘাদেহী বোলার সামলানো এতোটাও সহজ নয়৷ আজকের ম্যাচে বিশ্বসেরা ব্যাটিং এট্যাকে ধ্বস নামিয়েছেন এই দীর্ঘাদেহী পেসার।
পাশাপাশি বিশ্ব সেরা বোলিং এট্যাককেও করেছেন পর্যদুস্ত। অভিষেক ম্যাচে করলেন বাজিমাত। ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নেমে যখন ৮ উইকেট হারিয়ে দিশেহারা কিউইরা তখনি ক্রাতা হয়ে আসেন কাইলি জেমিসন। আর অভিষেক ম্যাচেই টেল এন্ডার হিসেবে যেখানে তার ক্রিজ আগলে রাখার কথা সেখানে দেখালেন অলরাউন্ডার পারফরম্যান্স। রস টেলরের সাথে তাল মিলিয়ে একে একে পেটাচ্ছিলেন সেরা বোলিং শক্তিকে।
২৪ বলে ২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন প্রথম ম্যাচেই। এরপর বল হাতে আবারো নিজের রূপ চেনালেন সবাইকে। উড়তে থাকা পৃথী শ কে প্যাভিলিয়নে ফিরিয়ে শুরু করলেন নিজের প্রথম দিন। ভারতীয় টেল এন্ডার নবদীপকেও ফেরান ঘুরে দাঁড়ানোর মুহূর্তে।
প্রথম ম্যাচেই অলরাউন্ডার পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের দেখিয়ে দিলেন তাকে সুযোগ দেওয়া মোটেও ভুল কাজ ছিলোনা নির্বাচক মন্ডলীর। তাদের বিবেচনার যোগ্য দামই দিয়েছেন জেমিসন।
অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে কিউইদের মধ্যে দ্বিতীয় হিসেবে অভিষেক ম্যাচেই পেলেন ম্যাচ সেরার পুরস্কার। সবাইকে দেখিয়ে দিলেন ভবিষ্যতে তার মুখোমুখি হলে কতোটা ভয়ঙ্কর পরিস্থিতির স্বীকার হতে হবে বিপক্ষ দলকে। দলের কাঙ্খিত বিজয়ে তার আজকের পারফর্ম্যান্স ছিলো দেখার মতো।
