কে এম আবু হুরায়রা »
আন্তর্জাতিক ক্রিকেটঃ
১
বাংলাদেশ বনাম পাকিস্তান
১ম টেস্ট – ২য় দিন।
রাওয়ালপিন্ডি, পাকিস্তান।
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের দ্বিতীয় দফায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের সময় সকাল ১১’টায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
২
ভারত বনাম নিউজিল্যান্ড
২য় ওডিআই।
অকল্যান্ড, নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যকার ৩ ম্যাচের ওডিআই সিরিজে ২য় ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৮’টায় অকল্যান্ডের ইডেন পার্কে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ক্রিকেট দল।
৩
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯
বেননি, দক্ষিণ আফ্রিকা।
আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ৩য় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সময় দুপুর ২’টায় বেনসির উইলেমোর পার্কে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
৪
নিউজিল্যান্ড-এ বনাম ভারত-এ
২য় আন অফিসিয়াল টেস্ট – ২য় দিন।
লিংকল্ন, নিউজিল্যান্ড।
ভারত-এ দলের নিউজিল্যান্ড সফরের ২য় আন অফিসিয়াল টেস্ট ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৪’টায় লিংকল্নের বার্থ সাটক্লিফ ওভালে স্বাগতিক নিউজিল্যান্ড-এ দলের মুখোমুখি হবে ভারত-এ দল।
৫
অস্ট্রেলিয়া মহিলা দল বনাম ভারত মহিলা দল।
মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া অনুষ্ঠিত ভারত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ৫ম ম্যাচে বাংলাদেশের সময় সকাল ৭’টা ১০ মিনিটে মেলবোর্নের জাংকশন ওভালে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের মুখোমুখি হবে ভারত মহিলা ক্রিকেট দল।
ঘরোয়া ক্রিকেটঃ
বিসিএল-২০২০ – বাংলাদেশ
১
সেন্ট্রাল জোন বনাম নর্থ জোন (২য় দিন)
সিলেট, বাংলাদেশ।
বাংলাদেশ সময় সকাল ৯’টা ৩০ মিনিট।
২
ইস্ট জোন বনাম সাউথ জোন (২য় দিন)
কক্সবাজার, বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকাল ৯’টা ৩০ মিনিট।
বিগ ব্যাশ টি২০ লীগ ২০১৯/২০
সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন স্টার্স
ফাইনাল ম্যাচ
সিডনি, অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময় দুপুর ২’টা ১৫ মিনিট।
