ফাইনাল নয়, একটি সাধারণ ম্যাচ হিসেবেই খেলবে টাইগাররা

কে এম আবু হুরায়রা »

এই প্রথম কোন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মাঠে উড়েবে বাংলাদেশর পতাকা। বাজবে “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি “। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপরাজিত দল হিসেবেই ফাইনালে যায়গা করে নিয়েছে বাংলাদেশ। শুধু বিশ্বকাপই নয়। গত ৯ ম্যাচেই অপরাজিত টাইগার যুবারা৷ তবে এবার সামনে কঠিন পরিক্ষা। ফাইনালে প্রতিপক্ষ যে ভারতের মত শক্তিশালী দল।

এর আগেও ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের ফাইনাল হাতছাড়া করেছে এই ভারতের কাছেই। তাই এবার চ্যালেঞ্জটা হবে ভারত জুজু কাটানোরও। তবে এসব ভাবছেননা বাংলাদেশ অধিনায়ক আকবর আলী৷ ফাইনালকে ফাইনাল নয়, অন্য ১০টি ম্যাচের মতই নিয়ে খেলতে চায় টাইগার যুবারা।

গতকাল সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জিতে ম্যাচ শেষে সাক্ষাৎকারে আকবর আলী বলেন, ‘ফাইনালে আমরা অন্য ম্যাচের মতই খেলবো। এটা আমাদের প্রথম ফাইনাল ভেবে চাপ নেওয়ার কিছু নেই। ভারত অনেক ভালো দল৷ জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে। তিন বিভাগে সর্বোচ্চটাই দিতে হবে।’

এছাড়াও ফাইনালের জন্য দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন যুব-কাপ্তান আকবর আলী। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ খুব ক্রেজি। আমরা বিশ্বাস করি ফাইনালেও তারা আমাদের অকুন্ঠ সমর্থনই দিবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »