ইতিহাস গড়তে প্রস্তুত মুমিনুলরা!

সাকিব শাওন »

কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নিরাপত্তা নিয়ে একদমই চিন্তিত নন বাংলাদেশ কাপ্টেন, বিসিএল ম্যাচ,অনুশীলন ম্যাচ, পরবর্তিতে পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে নিজের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল।

কেন জানি সাদা পোশাকে মোটেও ভালো সময় যাচ্ছে না বাংলাদেশ দলের, গতবছর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু ঘরের মাঠে আফগানস্থানের সাথে এবং সর্বশেষ এ বছর ভারতের সাথে ২ টি টেস্টেই হতাশাজনক-ফলাফল সেই একই।

টানা হারের বৃত্ত থেকে এবার ঘুরে দাঁড়ানোর জন্য ভালোভাবেই প্রস্তুত বাংলাদেশ দল বলেছেন মমিনুল হক। ‘প্রায় বছর খানেক পর সাদা পোশাকে ফিরছেন দেশসেরা ওপেনার। বিসিএলে ট্রিপল হান্ড্রেড করে দারুণ ছন্দে আছেন এই ওপেনার। তাই তামিমের জন্য এই সিরিজটা মোটেও কঠিন কিছু হবে না।’ বলে ভাবছেন মমিনুল হক।

তিনি আরো বলেন, ‘মুশফিক ভাই নেই তার মতো ব্যটসম্যান কে আমরা অবশ্যই মিস করবো। তবে তিনি মনে করেন নতুনদের জন্য এই সিরিজটা চ্যালেঞ্জের। এই সিরিজে যাঁরা নতুন ডাক পেয়েছেন তাঁদের দায়িত্ব অনেক বেশি থাকবে সুযোগ পেলেই তাঁরা যেনো তাঁদের সর্বোচ্চ টা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »