সাজিদা জেসমিন »
বিশ্বকাপ আসরে গতির ঝড় তুলে জয় করেছেন তারকা খ্যাতি। বোলিংয়ে বাঘা বাঘা ব্যাটসম্যানদের করেছেন পরাস্ত। তবে খুব কম সময়ের এই ক্যারিয়ারে চোট ভীষণ ভোগাচ্ছে জোফরা আর্চারকে। আগামী প্রায় ৫ মাসের মতো সময় মাঠের লড়াইয়ে মারমুখো এ-ই পেসারকে দেখা যাবে না। যার ফলে থাকছেন নাহ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আসর আইপিএলে।
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে চোটের কারণে ছিটকে গেছিলেন সাদা পোশাকের সিরিজ থেকে। পরবর্তীতে টি-২০ সিরিজ থেকেও বাদ পড়েন। যার কারণে মাঝপথেই দেশে ফিরতে হয় এই পেসারকে। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ছিটকে পড়তে পারেন তিনি। স্ক্যান রিপোর্টের পর এমনটাই প্রমাণিত হলো।
ডান হাতের কনুইয়ের হাড়ে চোট পেয়েছেন আর্চার। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হন। এখানেই শেষ নয়। আগামী মার্চ মাসে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও শেষ এ-ই তারকার।
আর্চারেরর ডান হাতের কনুইতে চিড় ধরা পড়েছে। যার কারণে প্রায় ৫ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। অস্ত্রোপচার করার প্রয়োজন আছে কিনা এখন জানানো হয়নি।
চলতি বছরের জুন মাসে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। সেই সিরিজের পূর্বে আর্চারের ফেরার সম্ভাবনা প্রায়ই নেই বললেই চলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজকে লক্ষ্য রেখে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন আর্চার।
