শোয়েব আক্তার »
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে আগামীকাল নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ড বাঁধা পেরোতে পারলেই স্বপ্নের ফাইনালে পৌঁছে যাবে আকবর আলী’র দল যা অনুর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ সাফল্য হবে।
এর আগে ২০১৬ সালে ঘরের মাঠে যুব বিশ্বকাপের সেমি ফাইনালে উঠেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন তৎকালীন যুবদল ওয়েস্ট ইন্ডিজ যুবদলের কাছে হেরে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছিল। ব্যক্তিগত সাফল্য হিসেবে মিরাজ টুর্নামেন্ট সেরার পুরুষ্কার জিতেছিলেন।
সেমি-ফাইনাল কে সামনে রেখে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল কে শুভ কামনা জানিয়েছেন বর্তমানে জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল। ইঞ্জুরির কারণে শেষ মূহুর্তে দল থেকে ছিটকে যান তিনি। হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের সাথে কথা বলার সময় যুব দলের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, “অনূর্ধ্ব-১৯ দল অতন্ত ভালো ক্রিকেট খেলছে। আমার কাছে মনে হয়েছে দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে পারস্পারিক সমঝোতা অনেক বেশি। তিন বিভাগে তারা দূর্দান্ত ক্রিকেট খেলছে।’
মিরাজের নেতৃত্ব থাকা ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলার জোর সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্ত শেষ পর্যন্ত তা আর হয়ে উঠে নি। বিশ্বকাপ জয়ের স্বপ্ন তামিম-সাকিব’রা পূরন করে দেবেন বলে বিশ্বাস করেন এই ডানহাতি অলরাউন্ডার। “বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এর আগে চ্যাম্পিয়ন হতে পারে নি বা ফাইনাল খেলতে পারে নি। এটি তাদের জন্য দারুন একটি সুযোগ। আশা করি ওরা ভালো খেলবে।”
এসময় সেমিফাইনালে চাপহীন ক্রিকেট খেলার পরামর্শ দেন মিরাজ-”তিন বিভাগেই ভালো করতে পারলে ফাইনাল খেলবে বাংলাদেশ। আর ফাইনালে যেতে পারলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হবো। সেমি-ফাইনাল ম্যাচে অনেক চাপ থাকবে। যারা চাপমুক্ত হয়ে খেলবে, তারাই জিতবে।”
