শোয়েব আক্তার »
২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের গাড়ীবহরে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন বন্ধ হয়ে যায়। প্রায় দশ বছর নিজেদের হোম সিরিজ গুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হয় পাকিস্তান ক্রিকেট দল কে। এর ফলে দেশটির ক্রিকেট অবকাঠামো একদম ধ্বংস হয়ে পড়েছে।
দেশের ক্রিকেট কে টিকিয়ে রাখতে পাকিস্তানে ক্রিকেট ফেরাতে জোর চেষ্ঠা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গেল ডিসেম্বরে শ্রীলঙ্কা জাতীয় দল পাকিস্তান সফর করার পরও বাংলাদেশ সফর অনেকটা ই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত আইসিসি’র মধ্যস্ততায় তিন দফায় পাকিস্তান সফরের জন্য সম্মত হয়েছে বিসিবি।
ধীরে ধীরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে শুরু করায় খুশিতে আত্মহারা পাকিস্তানের সরকার, উচ্চপদস্থ কর্মকর্তা সহ সর্বস্তরের সাধারণ মানুষ। এরই বহিঃপ্রকাশ দেখা গেল আজ।
দ্বিতীয় দফায় পাকিস্তান সফরত বাংলাদেশ টেস্ট দলকে মধ্যান্স ভোজের আমন্ত্রন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি। আজ সকাল রাওয়াল পিন্ডিতে পৌঁছানোর পর রাষ্ট্রপতির তরফ থেকে বাংলাদেশ দলকে নিমন্ত্রন জানানো হয়েছে বলে খবর প্রকাশ করছে পাকিস্তানের শীর্ষ স্থানীয় গণমাধ্যম গুলো। আগামীকাল অর্থাৎ ৬-ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে মধ্যান্হভোজ করতে যাবে।
৭-ই ফেব্রুয়ারি রাওয়াল পিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট টি শুরু হবে।
