কে এম আবু হুরায়রা »
দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানে ফিরেছে ক্রিকেট। নিচ্ছিদ্র নিরাপত্তায় অতিথিদের আতিথেয়তায় ত্রুটি রাখছেনা দেশটির ক্রিকেট বোর্ডসহ সরকার প্রধান সাবেক ক্রিকেটার ইমরান খান। 
নিচ্ছিদ্র নিরাপত্তায় এখন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আসায় দেশটির ক্রিকেট প্রেমীদেরও আগ্রহের কোন কমতি নেই। আবার দর্শকদের মাঠে আনতে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিভিন্ন সুবিধা দিচ্ছেন দর্শকদের৷ বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচের টিকেটের মূল্য ফিরিয়ে দিয়ে দেশীয় ক্রিকেটাঙ্গনেই নয়, আন্তর্জাতিক ক্রিকেট মহলেও প্রশংসা কুড়িয়েছেন বেশ।
এবারও বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টেও দর্শকদের জন্য দিয়েছেন বিশেষ সুবিধা। প্রথম টেস্ট ম্যাচটি দেখা যাবে বাংলাদেশী মূল্যে মাত্র ২৭ টাকায়। যার স্থানীয় মূল্যে ৫০ রুপি।
২৭ টাকা দিয়ে খেলা দেখা যাবে মিরান বকশ, শোয়াইব আখতার, সোহাইল তানভীর এবং ইয়াসির আরাফাত গ্যালারীতে বসে।
এছাড়াও আজহার মাহমুদ, ইমরান খান, জাভেদ আখতার ও জাভেদ মিয়াদাদ গ্যালারীতে বসে উপভোগ করতে মাত্র ১০০ রুপি বা বাংলাদেশী মূল্যে ৫৫ টাকা খরচ করতে হবে দর্শকদের।
দর্শকদের আগ্রহের সাথে পিসিবির এই উদ্যোগ মাঠের ক্রিকেট যাই হোক রাওয়ালপিন্ডির গ্যালারী থাকবে পুরোদমে উন্মাদনায় ভরপুর। এমনটিই আসা করছেন ক্রিকেট বিশ্লেষকরা৷
