শোয়েব আক্তার »
ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। তাই, ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোটা খুব জরুরি নিউজিল্যান্ডের জন্য। কিন্তু আগেই দলের তিন গুরুত্বপূর্ণ পেসার ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফাগুর্নসন ইঞ্জুরির কারণে দলে ছিলেন না। এবার ইঞ্জুরিতে পড়ে প্রথম দুই ওডিআই থেকে ছিটকে গেলেন কিইউই অধিনায়ক কেন উইলিয়ামসন!
২৯ জানুয়ারি হ্যামিল্টনে তৃতীয় টি-২০ ম্যাচে চলাকালিন চোট পান তিনি। পরে সিরিজের বাকি দুটি ম্যাচে খেলতে পারেন নি। তবে, আশা করা হচ্ছিল ওয়ানডে সিরিজে আবার মাঠে ফিরতে পারবেন তিনি। কিন্তু তা আর হয়ে উঠছে না। ইঞ্জুরি না সাড়ায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে থাকছেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তেদেলের নেতৃত্ব দেবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান টম লাথাম। উইলিয়ামসন ফিরবেন সিরিজের তৃতীয় ও শেষ ওডিআইতে।
নিউজিল্যান্ড দলে আরও একটি পরিবর্তন হবে। প্রথম ওয়ান ডে ম্যাচের পর লেগ স্পিনার ইস সোধি ‘এ’ দলের মাথে যোগ দেবেন।
আগামী ৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে সিরিজের প্রথম ওডিআই অনুষ্ঠিত হবে। ৮ ও ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
একনজরে নিউজিল্যান্ড ওডিআই দল:
কেন উইলিয়ামসন (নিয়মিত অধিনায়ক), রস টেলর, টিম সাউদি, টম ব্লান্ডেল, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, স্কট কুজেলেজিং, টম লাথাম (উইকেটরক্ষক, প্রথম দুই ওয়ানডের অধিনায়ক), জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইস সোধি (১ম ওয়ানডে)।
