নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তামিম ইকবাল, দেশ সেরা এ-ই ওপেনার সম্প্রতি নাম লিখিয়েছেন রেকর্ড তালিকায়। ঘরোয়া ক্রিকেটে ৬বছর পর ফিরেছেন। আর ফিরেই নিজের ক্যারিয়ারের প্রথম ত্রি’শতকের সাথে সাথে, ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ স্কোরারের তালিকায় নাম লিখিয়ে নিলেন। শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো আরো একবার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিমের এ-ই সাফল্যের প্রশংসা করেছেন। তামিম তার ত্রি’শতকের জন্য ৫৮৫ মিনিট ব্যাট করে ৪২৬ টি বল খেলেছেন। সম্প্রতি ক্রিকবাজের সাথে সাক্ষাৎকারে ব্যক্ত করেন নিজের অনুভূতি।
‘আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। উইকেট ভালো খেলছিলো এবং এটি বেশি ঘুরছিলো ও নাহ, তাই আমি এটিকে খুব সহজভাবে নিয়েছি। ত্রি’শতক পূর্ণ করার পর আমি কিছু সুযোগ নেওয়ার চেষ্টা করেছি। এবং পুরো ইনিংসে আমি চিন্তা করিনি যে আমাকে আলাদা কিছু করতে হবে। আমি শট খেলছিলাম এবং আমি বাউন্ডারি হাঁকানোর চাইতে বাউন্ডারির বিকল্প অপশনগুলো বেশি খুঁজেছিলাম’ – গত রবিবার তামিম বলেন।
তামিম বলেন এ-ই ইনিংসটি তার জীবনের সবচেয়ে আলাদা একটি ইনিংস হয়ে থাকবে। তবে সে ২৮০ রান করার মুহূর্তেও ভাবতে পারেনি আসলেই এমনটা ঘটবে।
‘২৬০-২৭০ রান চলার মুহূর্তেও আমি ভাবিনি এমনটা ঘটতে পারে৷ যখন আমি ২৮০ অতিক্রম করি, তখনি এটি নিয়ে ভাবতে শুরু করি। যদি আমি এটি নিয়ে অনবরত ভাবতে থাকতাম তাহলে আমি আমার সুযোগগুলো কাজে লাগাতে পারতাম নাহ। তাই আমি এটিকে খুব সহজভাবে নেওয়ার চেষ্টা করেছি। যে ব্যাপারটা আমাকে প্রচুর সাহায্য করেছে। অবশ্যই এটি একটি আলাদা অনুভূতি। ত্রি’শতক হাঁকানো…. আমি কখনো কল্পনা করিনি যে কখনো আমি ত্রি’শতক হাঁকাতে পারবো। সবাই স্বপ্ন দেখে, তবে আমি ভাবতে পারিনি এ ম্যাচেই এমনটা ঘটবে। আমি কত রান করেছি তার চাইতে আমি কিভাবে ব্যাট করেছি সেটি আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সবচাইতে আনন্দদায়ক ব্যাপার হলো আমি কিভাবে ব্যাট করেছি। খুশি তবে চেষ্টা থাকবে ভবিষ্যতেও যাতে এ-ই ধারা অব্যাহত রাখতে পারি’ – তামিম আরো যোগ করেন।
এই ত্রি’শতকের সাথে তামিম রকিবুল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ত্রি’শতকের তালিকায় নাম লিখিয়েছেন। পাশাপাশি ৩৩৪ রান সংগ্রহের পর ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরারের রেকর্ড নিজের নামে করে নেন।
