মারুফ ইসলাম ইফতি »
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পূর্বের মতো ফিরিয়ে নিয়ে আসতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে বিশ্ববিখ্যাত মেরিলিবান ক্লাব এমসিসি।পাকিস্তান সফর যে কোন দলের জন্য নিরাপদ এমন কিছু জানান দিতে আগামী মাসে স্বয়ং এমসিসির সভাপতির নেতৃত্বে পাকিস্তানে খেলতে আসবে এমসিসি একাদশ। পাকিস্তানের পিএসএলের দল লাহোর কালান্দার্স,মুলতান সুলতানের সাথে দুটো প্রীতি ম্যাচ এবং পাকিস্তানের ঘরোয়া লীগে চ্যাম্পিয়ন দল নর্দার্নসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
এমসিসি একাদশকে নেতৃত্ব দিবেন এমসিসির সভাপতি কুমার সাঙ্গাকারা।এমসিসির হয়ে খেলবেন যারা তারা হলেন: কুমারা সাঙ্গাকারা,রবি বোপারা,মাইকেল বার্গেস,অলিভার হ্যানন-ডালবি,ফ্রেড ক্ল্যাসেন,মাইকেল লেস্ক,এরন লিলি,ইমরান কাইয়ুম,উইল রোডস,সাফইয়ান শরিফ,রুলফ ভ্যান ডার মারউই,রস হুইটলি।
