মারুফ ইসলাম ইফতি »
চলতি যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ডু-অর-ডাই ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ সেমিফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে টাইগার যুবারা।দক্ষিণ আফ্রিকার পাচেফস্ট্রুমে আজ
বাংলাদেশ সময় দুপুর দুইটায় মুখামুখি হবে দুদল।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের জন্য ম্যাচটি সহজ হচ্ছে না মোটেও।
দলের অন্যতম প্রানভোমরা পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে ইনজুরির কারনে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ।মৃত্যুঞ্জয় এর মতো একজন ধারাবাহিক কার্যকরী অলরাউন্ডারের না থাকাটা বিরাট ধাক্কা টাইগার শিবিরে।তার উপর কোয়াটার ফাইনালের মহা গুরুত্বপূর্ণ ম্যাচটির প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের নিজ কন্ডিশন ও গ্যালারী ভর্তি দর্শকদের বিপক্ষেও লড়াই করতে হবে টাইগারদের।
তবুও নিজেদের স্বাভাবিক খেলাটা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সেমিফাইনাল বেশি দূরে নয় টাইগারদের জন্য এমনটাই মনের করেন দলীয় অধিনায়ক আকবর আলী।কোয়াটার ফাইনালে নিজেদের লক্ষ্য নিয়ে জানাতে গিয়ে আকবর আলী বলেনঃ আমরা জয়ের জন্যই মাঠে নামবো।ওরা যথেষ্ট শক্তিশালী দল, তবে আমাদের সামর্থ্য আছে তাদের হারানোর।আমরা আমাদের পরিকল্পনা গুলোকে মাঠে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে ফলাফল আমাদের অনুকুলে থাকবে ইনশাল্লাহ।মৃত্যুঞ্জয়কে আমরা অনেক মিস করবো, সে থাকলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যেতো।
উল্লেখ্য চলতি যুব বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছিল টাইগার যুবারা।অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা স্বাগতিক দক্ষিন আফ্রিকা পরের দুই ম্যাচ জয়লাভ করে কোয়াটার ফাইনালের টিকেট নিশ্চিত করেছিল।আজ দুদলের মুখামুখিতে আলাদা ভাবে কাউকে ফেভারিট বলা না গেলেও হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ম্যাচের আগে।
