মৃত্যুঞ্জয়ের বদলি বা’হাতি স্পিন অলরাউন্ডার!

কে এম আবু হুরায়রা »

আগামীকাল (৩০’শে জানুয়ারী) স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবেন টাইগাররা। তবে কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের বিদায়ের লক্ষে মাঠে নামার আগেই চোট জর্জরিত টাইগার শিবির। দলের পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয়ের সাথে চোটের কারনে খেলতে পারবেননা বা’হাতি স্পিনার শামীম হোসেনও৷ তবে এটাকে খুব একটা চাপ মনে করেননা টিম ম্যানেজমেন্ট। দলের সেরা খেলোয়াড় চলে যাওয়ায় আক্ষেপ থাকলেও সেটাকে ভুলে মাঠের ক্রিকেটেই মনযোগ টাইগারদের।

এদিকে কাঁধের ইঞ্জুরিতে দেশে ফিরে আসা মৃত্যুঞ্জয়ের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকায় ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার মেহরাব হাসান। যদিও মৃত্যুঞ্জয় এবং মেহরাব দুজনেই আলাদা ধরনের খেলোয়াড় তবুও মূলত স্পিন বিভাগ শক্তিশালী করতেই মেহরাবকে দলে ডেকেছেন টিম ম্যানেজমেন্ট।

আগামীকাল সাউথ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় বারের মত সেমিফাইনালে যেতে বেশ কঠিন পরিক্ষাই দিতে হবে জুনিয়র তামিম-সাকিবদের। তবে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট। স্বাগতিকদের বিদায় করে সেমিফাইনালে যেতে মরিয়া জুানিয়র টাইগার বাহিনী। আগামীকাল বাংলাদেশ সময়ে দুপুর ২’টায় ম্যাচটি শুরু হবে পাচেফ্ট্রুমে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »