মারুফ ইসলাম ইফতি »
সিরিজ নির্ধারণী শেষ টেস্ট ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে খুব ভালই চোখ রাঙ্গানী দিচ্ছে তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ে।সিরিজের প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় টেস্টে খুব ভাল অবস্থানে থেকেই লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় দিন শেষ করেছে জিম্বাবুইয়ানরা।
প্রথম ইনিংসে শেন উইলিয়ামসের সেঞ্চুরি, সিকান্দার রাজা ও ব্রেন্ডন টেইলরের অর্ধশতকের উপর ভর করে ৪০৬ রানের পাহাড় সমান সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে।
আগের দিনে ৩৫২-৬ নিয়ে প্রথম দিন শেষ করা জিম্বাবুয়ে আজ দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে ১০৪ রান যোগ করে ৪০৬ রানে অলআউট হয়ে নিজেদের প্রথম ইনিংস শেষ করে।প্রথম ইনিংসে লঙ্কানদের হয়ে বল হাতে বাজিমাত করেন এম্বালদেনিয়া, লঙ্কান এই স্পিনার নিজের উইকেট ঝুলিতে নেন প্রতিপক্ষের ৪ উইকেট। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ৩টি, শিরাঙা লাকমল ২ টি এবং লাহিরু কুমারা নেন একটি উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৪০৬ রানের জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুটা দুর্দান্ত ভাবে শুরু করলেও দিনের শেষে এসে খেই হারিয়ে ফেলে তারা।উদ্বোধনী জুটিতে করুনারত্নে ও ফার্নান্দো তুলেন ৯৪ রান। শেষ বিকেলে দলীয় ৯৪ রানের মাথায় করুনারত্নে ফিরে গেলে ভাঙ্গে এই জুটি,করুনারত্নে ফিরে যাওয়ার কিছুক্ষনের মধ্যে স্কোরবোর্ডে ১০ রান যোগ হতেই ফিরে যান আরেক ওপেনার ফার্নান্দো। ১০৪ রানে দুই উইকেট হারানো লঙ্কানদের ম্যাচের পরবর্তী সময়টা উইকেটে থেকে আর উইকেট না হারিয়ে ১২২ নিয়ে দিন শেষ করেন কুশল মেন্ডিস ও এঞ্জোলো মেথুইস।মেন্ডিস অপরাজিত আছেন ১৯* রান নিয়ে আর গত ম্যাচের দ্বিশতক হাকানো মেথুইস অপরাজিত আছেন ৪* রানে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে (প্রথম ইনিংস) ৪০৬-১০ (১১৫.৩ ওভার)
উইলিয়াম ১০৭ রাজা ৭২
এম্বালদেনিয়া ৪/১৮২ ধনঞ্জয়া ৭২/৩
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস) ১২২-২ (৫৪ ওভার)
করুনারত্নে ৪৪ ফার্নান্দো ৪৪
রাজা ৩৯/১ তিরিপানো ৫/১
-দ্বিতীয় দিনের খেলা শেষে
