সাজিদা জেসমিন »
এবারের বিসিএলের আসর খুব দ্রুত শুরু হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তি এ-ই টুর্নামেন্ট আয়োজন হচ্ছে বিধায় হাসিমুখে দেখা গেলো এনামুল হক জুনিয়রের মুখে। বিসিবি নর্থ জোনের এ-ই বাঁহাতি স্পিনারের মন্তব্য লাল বলের গুরুত্ব বাড়লেই তিন ফরম্যাটে ভালো করবে বাংলাদেশ।
আগামী ৩১জানুয়ারি থেকে বিসিএলের ৮ম আসর শুরু হবে। এবার বিসিএলে থাকছে ৪টি ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে ম্যাচ কমায় রয়েছে আক্ষেপ, তবু এনামুল বলেন, ‘সিজন ছোট হওয়ায় হয়তো ম্যাচ কমেছে। এ-ই অল্প সময়টাও দেখা যায় আমরা কাজে লাগাতে পারিনা। ৬টি ম্যাচ হলে আমাদের জন্য ভালো হতো। তবে যা হয়নি তা নিয়ে না ভেবে যে ৩টি ম্যাচ হবে সেগুলো যেনো ভালোভাবে খেলতে পারি যেটা দেশের ক্রিকেটের জন্য ভালো।’
প্রস্তুতি নেওয়ার ও সময় পায়নি কেউ এবার। মাত্র দুদিন সময় রয়েছে হাতে। তবে টুর্নামেন্ট হচ্ছে আর তিনি খেলছেন এতেই যেন হাসির রেখা ফুটেছে এনামুলের মুখে। তিনি বলেন, ‘পর্যাপ্ত সময় পাওয়া না গেলেও লাল বলের আসর শুরু হচ্ছে এটাই আমাদের জন্য ভালো খবর। কেননা, লাল বলের খেলা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবছর অনেক লাল বলের ম্যাচ রয়েছে। তারপরও এটি শুরু হতে যাচ্ছে সেটাই খুশির খবর।’
লাল বলে মাঠে গড়াবে ঘরোয়া লঙ্গার ভার্সনের আরও একটি টুর্নামেন্ট। স্বাভাবিক সূচির অংশ হলেও বাঁহাতি এই স্পিনারের বাড়তি উচ্ছ্বাস প্রকাশ পেলো। তিনি বলেন, ‘কেননা আমি বিশ্বাস করি যে আমরা যদি লাল বলের ফরম্যাটে ভালো করি তাহলে অন্য ফরম্যাটেও ভালো করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। কেননা, আপনি যদি লক্ষ্য করেন তিনটি শক্তিশালী দেশ অস্ট্রেলিয়া , ভারত, ইংল্যান্ড ওরা তিন ফরম্যাটেই ভালো ক্রিকেট খেলে।’
‘কেননা তারা লাল বলে ভালো খেলে, যেকারণে সেখানে কালচারটা অনেক সুন্দরভাবে গড়ে উঠেছে এখন। আমি মনে করি এখনো আমাদের দেরি হয়নি, যদি আমরা প্রাথমিকভাবে এখন থেকেই লাল বলের প্রতি গুরুত্ব দেই, সেটি তিন ফরম্যাটের জন্যই ভালো হবে।’
টেস্ট, ওয়ানডে, টি-২০ এই তিন ফরম্যাটে বাংলাদেশের জন্য সহজ ফরম্যাট অবশ্যই ওয়ানডে। তুলনামূলকভাবে এই ফরম্যাটে মোটামুটি ধারাবাহিক বাংলাদেশ । টেস্ট, টি-২০ এর সাথে পার্থক্য তুলে ধরে বাঁহাতি এই স্পিনার বলেন, ‘আমি মনে করি আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো কেননা আমরা শুরু থেকে ওয়ানডে ক্রিকেট খেলছি। এটি একটি ভালো দিক, এজন্য আমাদের ওয়ানডে ক্রিকেট ভালোভাবে গড়ে উঠেছে।’
লাল বলের ক্রিকেটে মনোযোগ দেওয়া গেলে অভিজাত এই সংষ্করণেও ভালো ফলাফল করা সম্ভব বাংলাদেশের এমনটা বিশ্বাস এনামুলের। তিনি বলেন, ‘আমি মনে করি লাল বলের ক্রিকেট যদি এখন থেকেই আমরা ভালোভাবে শুরু করতে পারি। আমরা সব খেলোয়াড়রা যদি ১২-১৪ টি ম্যাচ যদি প্রতি বছর খেলি তবে অবশ্যই আমাদের লাল বলের খেলায় ভালো করা সম্ভব।’
