মমিনুল ইসলাম »
জোহানেসবার্গ টেস্ট দিয়ে শেষ হলো ইংল্যান্ড-দক্ষিন আফ্রিকার চার ম্যাচের টেস্ট সিরিজ। বেশ কয়েকটি ঘটনা দিয়ে শেষ হলো জোহানেসবার্গ টেস্ট। ভারনন ফিল্যান্ডের বিদায়ী ম্যাচ, ৭০ বছর পর নিজেদের মাটিতে প্রোটিয়াদের টানা দুই টেস্ট হার আর সর্বশেষ আইসিসির কোড অব কন্ডাক্ট অমান্য করায় ব্রডকে জরিমানা।
জোহানেসবার্গ টেস্টে সোমবার দক্ষিন আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। যা কি না চোখ এড়ায়নি ফিল্ড আম্পায়ার রড টোকার ও জো উইলসন। পরে তারা দুজন মিলে টিভি আম্পয়ার ব্রস অক্সোনফোর্ড ও ম্যাচ আম্পায়ার লাদিন পালেকারের কাছে স্টুয়ার্ট ব্রডের নামে অভিযোগ করে এবং তার সত্যতা মিলে।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৩ অনুচ্ছেদে বলা আছে কাউকে অশালীন ভাষায় কিছু বলা যাবে না। যা কি না ভঙ্গ করেছেন স্টুয়ার্ট ব্রড । আর তাই তো আইসিসির শাস্তির মুখে পড়তে হলো ব্রডকে। ফাফের সাথে এমন আচরনের জন্য ম্যাচ ফির ১৫ শতাংশ ও এক ডিমেরিট পয়েন্ট গুনতে হচ্ছে তাকে। চার ডিমেরিট পয়েন্ট হলে তাঁর জন্য ঐ ক্রিকেটারকে ১ টেস্ট, ২ ওয়ানডে ও ২ টেস্টের জন্য নিষিদ্ধ করা হয়। তবে ২৪ মাসের মধ্যে এটি ব্রডের ২য় ডিমেরিট পয়েন্ট।
এদিকে চার ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে দক্ষিন আফ্রিকাকে ১৯৯ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো ইংল্যান্ড। ৭০ বছর পর নিজেদের মাটিতে টানা দুই টেস্ট হারলো প্রোটিয়ারা।
