নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
“ক্রিকেটের সর্বশেষ সংবাদ প্রকাশে পাঠকের ভরসা” এমন স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম। এরপর থেকে ক্রিকেটের নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি।
দুই বছরে পদার্পণ করা জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি ইতিমধ্যেই পাঠকদের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছেন। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘সত্য, সুন্দর, সাবলীল ও সবার আগে খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর । আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে।দেশের ক্রীড়া উন্নয়নে নিউজক্রিকেট টুয়েন্টিফোর পরিবার সবসময় সর্বত্র থাকার চেষ্টা করবে।’
আশিকুর রহমান নাবিল! বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় তরুণ পেসার। গতবছর শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আনঅফিশিয়াল চারদিনের টেস্ট ম্যাচে অভিষেক হয় তরুণ এই পেসারের। অভিষেকটাও বেশ ভালোই হয়েছে আশিকুর রহমান নাবিলের। ঐ ম্যাচে ৩৯ ওভার বল করে ১০৩ রানে নেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। যেখানে ৩৯ ওভারের মাঝে ১৬ ওভার ছিলো মেইডেন। আশিকুর রহমান নাবিলের সবচেয়ে বোলিংয়ের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ১৪০+ কি.মি গতিতে বল করতে পারে। স্বপ্ন দেখেন একদিন জাতীয় দলের জার্সিতে বিশ্ব মাতাবেন।

সম্ভাবনাময় তরুন এই প্রতিভাবান পেসার আশিকুর রহমান নাবিল নিউজক্রিকেট টুয়েন্টিফোর পরিবারের দুই বছর পূর্তি উপলক্ষে নিউজ ক্রিকেট টুয়েন্টিফোরকে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা।নিউজক্রিকেট টুয়েন্টিফোর ডট কমকে শুভেচ্ছা জানিয়ে আশিকুর রহমান নাবিল বলেন, ‘নিউজক্রিকেট টুয়েন্টিফোর পরিবারকে জানাই তাদের দুই বছর পূর্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। নিউজক্রিকেট টুয়েন্টিফোর ডট কম যেভাবে দেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর খুব দ্রুততম সময়ের মধ্যে পাঠকদের কাছে পোঁছে দিচ্ছে তার জন্য এই সংবাদমাধ্যমটি প্রশংসার দাবিদার।আমি নিউজক্রিকেট টুয়েন্টিফোর পরিবারকে বলবো তারা যেন আগামীতে নিজেদের বিগত দুই বছরের সাফল্যকে ছাড়িয়ে যায় আর এইভাবে আস্থার সাথে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সবসময়।’
