নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
যুব বিশ্বকাপে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে পচেফস্ট্রুমে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল। কিন্তু টানা বৃষ্টি হওয়াতে ২৫ ওভার পর বল মাঠে গড়ায়নি বাংলাদেশের যুবাদের।
পূর্বের দুই ম্যাচে বড় জয় নিয়ে পয়েন্ট টেবিলে রান রেটে এগিয়ে আছে বাংলাদেশ। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল। আজকের ম্যাচে কেউ জিতেনি, পয়েন্ট দু’দলের মধ্যে ভাগাভাগি করা হয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান দু’দল ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষস্থানে আছে বাংলাদেশ। পরবর্তী রাউন্ডে বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপের রানার্স-আপ দলের সাথে। আগামীকাল দক্ষিণ আফ্রিকা বনাম আরব আমিরাত ম্যাচে ‘ডি’ গ্রুপের রানার-আপ নির্দিষ্ট হবে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
বাংলাদেশ যুব দলঃ ১০৬/৯ (২৫ ওভার)
তানজিদ ৩৪, অভিষেক ২০, শাহাদাত ১৬*।
আমির খান ৪/৩০, আফ্রিদি ৩/২০।
