মারুফ ইসলাম ইফতি »
ভারতের পাটনায় অনুষ্ঠিত চার দলের টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মেয়েদের হারিয়ে
শিরোপা জিতলো বাংলার বাঘিনীরা।টুর্নামেন্টের ফাইনালে ভারত ‘বি’ দলকে ১৪ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা স্বাদ নেয় সালমা-জাহানারারা।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ সমান ৩৪ রান করে করেন সানজিদা ও মুর্শিদা খাতুন।এছাড়া নিগারের ব্যাট থেকে ১৮ ও শামিমার ব্যাট থেকে আসে ১৩ রান।
১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশী বোলারদের তোপের মুখে পড়ে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি ভারতের বি দল।বাংলাদেশের হয়ে জাহানারা ও সালমা উভয়েই দুটি করে উইকেট লাভ করেন। যার ফলে ১৪ রানের দারুণ জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে বাঘিনীরা।
উল্লেখ্য চার দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ড।ভারত এ দল, ভারত বি দল, বাংলাদেশ ও থাইল্যান্ডকে নিয়ে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট।
স্কোরকার্ড:
বাংলাদেশ:১১৭-৭ (২০)
সানজিদা ৩৪ মুর্শিদা ৩৪
ভারত:১০৩-৮ (২০)
হাসাবনিজ ৩৪ তানুজা ২৪
জাহানারা ২-১৭ সালমা ২-১৮
ফলাফল: বাংলাদেশ ১৪ রানে জয়ী (চ্যাম্পিয়ন)
