বাংলাদেশের নিরাপত্তা রক্ষার্থে ১০ হাজার পুলিশ মোতায়েন!

সাজিদা জেসমিন »

অনেক তর্ক-বিতর্কের পর চূড়ান্ত হয়েছে পাকিস্তান সফর। ৩দফায় পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এরপরও থেকে যাচ্ছে নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন। পাকিস্তান আদৌ নিরাপদ কিনা এ নিয়েই হচ্ছে হাজারো সমালোচনা।

আজ মিরপুরে বিসিবি সভাপতি সবাইকে আশ্বস্ত করলেন নিরাপত্তার ব্যাপারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব রেখেছেন নিরাপত্তা ইস্যুতে। প্রস্তাব অনুযায়ী সিরিজ চলাকালীন ১০হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে লাহোরে। রাওয়ালপিন্ডিতে থাকবে ৪ হাজারের বেশি। এছাড়াও থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কমান্ডোরা।

পাকিস্তানের গণমাধ্যম ‘দ্যা নিউজ ইন্টারন্যাশনাল’ এ-ই তথ্য জানিয়েছে। আইন-শৃঙ্খলা মন্ত্রণালয়ের এ-ই বৈঠকের আহ্বায়ক ছিলেন পাঞ্জাবের আইনমন্ত্রী রাজা বাশারত। পিসিবির প্রতিনিধিরাও ছিলেন সেখানে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর নিরাপত্তা বিধানের কথা বলা হয়েছে।

বাংলাদেশের ক্রিকেটাররা যেখানে অবস্থান করবেন সেখানে, চলাচলের রাস্তা এবং ভেন্যুতে কঠোর নিরাপত্তা থাকবে এমনটা জানিয়েছে পাকিস্তান। জরুরি অবস্থায় সিদ্ধান্ত গ্রহণের জন্য থাকবে ১৯জন কর্মকর্তা বিশিষ্ট কমিটি। ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর কমান্ডোরা থাকবেন।

দেশটির জনসাধারণের প্রতিও খেয়াল রাখা হবে। সবখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদা সচেষ্ট থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। এতকিছুর পর হয়তো কিছুটা আশ্বস্ত হবেন দলের সবাই, কিন্তু মাঠের ক্রিকেটে এ-র প্রভাব কতোটা পড়বে সেটাই এখন প্রশ্ন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »