আমি পাঁচ দিনের টেস্ট পছন্দ করি,কিন্তু আমার কাজ পছন্দসই সিদ্ধান্ত নেওয়া নয় – কেভিন রবার্টস

সাজিদা জেসমিন »

টেস্ট ক্রিকেটের ইতিহাস বহু পুরোনো। আইসিসি থেকে সম্প্রতি আলোচনা চলছে নতুন দশকের বর্ষপঞ্জিকায় টেস্ট ম্যাচ ৫দিন থেকে ৪ দিনে নিয়ে আসার৷ আর সেই লক্ষ্যে আইসিসির প্রতিনিধিগণ ইতিমধ্যেই বিভিন্ন দেশে তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন। আইসিসির মতামত টেস্ট ৫দিনের হওয়ায় অনেকে আগ্রহ হারিয়ে ফেলছেন টেস্টের প্রতি। সাম্প্রতিক সময়ে দেখা যায় বেশিরভাগ টেস্ট ৪দিনেই শেষ হয়।

খুব কম সংখ্যক ম্যাচ ৫দিন পর্যন্ত গড়ায়৷ যদি ৫দিনের টেস্ট ৪দিনে করা যায় তবে বাঁচবে অতিরিক্ত সময়। এবং সেই সময়ে অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে আইসিসি। মূলত ক্রিকেট ক্যালেন্ডারের ব্যস্ত সিডিউল কিছুটা কমানোর লক্ষ্যেই এই পরিকল্পনা। এটি নিয়ে বিভিন্ন ক্রিড়াবিদগণ ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। কেউ পক্ষে, কেউ বিপক্ষে মতামত দিয়েছেন।

সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হলে নিজস্ব মতামত ব্যক্ত করেন অস্ট্রেলিয়ার সিইও কেলভিন রবার্টস। চার দিনের টেস্টে সিএ – এর কোন অবস্থান আছে কিনা প্রশ্নের জবাবে রবার্ট বলেন – ‘এই মুহূর্তে না। আমরা নিজেদের মধ্যে সঠিক এবং কঠোর ভাবে আলোচনা করবো। মজার বিষয় হচ্ছে, এখানে ১৩০ টি তিন দিনের টেস্ট, ১২০-টি চার দিনের টেস্ট এবং ১০০ টি নিরবচ্ছিন্ন টেস্ট হয়েছে। সব টেস্ট পূর্ণ পাঁচ দিন হয় নি। এটিও দেখার বিষয় যে, চার দিনের মধ্যে কতটি ম্যাচ শেষ হচ্ছে । তথ্য বিবেচনা করা হচ্ছে। ব্যক্তিগতভাবে, আমি পাঁচ দিনের টেস্ট পছন্দ করি। তবে আমি যা পছন্দ করি সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া আমার কাজ নয়।’

চার দিনের ‘গোলাপী বল’ টেস্ট এবং পাঁচ দিনের নিয়মিত টেস্ট নেই কেন ? – এ-ই প্রশ্নের জবাবে তিনি বলেন –
‘এটি চার বা পাঁচ দিনের বাইনারি আলোচনা নয়। এখানে বিবেক এবং হৃদয়ের ভারসাম্য থাকা দরকার। যদি এটি সংখ্যার উপর নির্ভর করে, তবে এটি গেইমের ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করেনা। ধারণাটি বৃহস্পতিবার টেস্ট শুরু করার চমৎকার সম্ভাবনা বাড়িয়েছে, যাতে দর্শকগণ শনি এবং রবিবারে টেস্ট উপভোগ করতে পারে। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »