কোহলির প্রতি আক্রমণাত্মক ভূমিকায় জাম্পা!

সাজিদা জেসমিন »

১১টি ওয়ানডেতে ভারতীয় অধিনায়ক কোহলিকে চারবার আউট করা অ্যাডাম জাম্পা বলেন – ‘তার মতো খেলোয়াড়ের প্রতি কিছুটা আক্রমণাত্মক আচরণ করা জরুরি।’ ১৪ই জানুয়ারি, মঙ্গলবার অস্ট্রেলিয়া বনাম ভারত ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম টিতে অস্ট্রেলিয়ান এই লেগ স্পিনার কোহলির বিপরীতে যথেষ্ট ভালো করেছেন। ভারতীয় ক্যাপ্টেনের এ-ই আউট ম্যাচের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিলো। যার ফলে স্বাগতিকরা ২৫৫রানে গুটিয়ে যায়।

১/৫৩ ফিগার নিয়ে শেষ করা জাম্পা মনে করেন কোহলির মতো খেলোয়াড়কে ম্যাচের শুরুর দিকে শিকার করা ম্যাচের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ‘এটি আমার কাছে একটি আক্রমণাত্মক পদ্ধতি হয়ে উঠেছে’ – ২য় ওয়ানডের শুরুর দিকে জাম্পা মন্তব্য করেন। ‘গতবছরে আমি তাকে চারবার আউট করেছি, তাই ইনিংসের শুরুতে তার মুখোমুখি হওয়ার মতো আত্মবিশ্বাস থাকায় ভালো লাগছে।’ – কোহলিকে লক্ষ্য করে জাম্পা বলেন।

কোহলি জাম্পার কাছে ৪ বার আউট হয়েছেন। কিন্তু ১০০+ রান করেই প্রতিবার উইকেট তুলে দিয়েছেন। জাম্পা এ-ই ব্যাপারে বলেন – ‘আমি তাকে বেশ কয়েকবার আউট করেছি। কিন্তু এখন আমার কাছে এটাকে বড় কিছু মনে হয়না। কেননা, সে প্রতিবারই আমার বিপক্ষে ১০০+ রান করে।’

‘আমরা সাধারণত দেখে থাকি সে খুব দ্রুত লেগ – স্পিনারদেরকে শক্তভাবে প্রতিহত করে ইনিংসে সেট হতে শুরু করে। সে খুব ভালো একজন স্টার্টার। সে যখন ক্রিজে থাকে তখন আপনি অনুভব করতে পারবেন কতোটা শক্তি নিয়ে সে ক্রিজ আগলে থাকে। সে উইকেটে খুব দ্রুত রান নেয় এবং ভালো কিছু কাভার ড্রাইভ দেয়। আমি মনে করি তার বিপক্ষে আলাদাভাবে কিছু পরিকল্পনা দরকার আছে৷ বিগত ম্যাচ গুলোতে আমরা বুঝতে পেরেছি যে তাকে লেগ স্পিন দিয়ে শুরু করে আটকাতে হবে। যেহেতু আমি তাকে আগেও ৪বার আউট করেছি, তাই আমি আত্নবিশ্বাসী ভাবেই তার মুখোমুখি হতে পারি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »