শোয়েব আক্তার »
দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠেছে আজ। নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল জিম্বাবুয়ে অনুর্দ্ধ-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্দ্ধ-১৯ দল।
শিরোপা জয়ের লক্ষ্যে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগার যুবারা। গেল দুটি বিশ্বকাপে ও দূর্দান্ত খেলা প্রদর্শন করেছিল বাংলাদেশ অনুর্দ্ধ-১৯ দল। তবে, শেষ পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ নিতে পারে নি বাংলাদেশ! ট্রফি জয়ের অধরা স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবে ধরা দেয় কি তা-ই দেখার বিষয়।
২০১৮ অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের পর গেল দুই বছরে বাংলাদেশ যুব দলের পারফম্যান্স বিশ্বকাপ জয়ের স্বপ্ন নতুন করে দেখাতে বাধ্য সবাইকে। ম্যাচ জয়ের হিসেবে গেল দুই বছরে ভারতের পরই বাংলাদেশ দলের অবস্থান।
উল্লেখিত সময়ে ৩১ টি ওডিআই ম্যাচ খেলে ২২ টি জয় পেয়েছে ভারত। ভারত থেকে একটি ম্যাচ কম খেলে ১৮ টি ম্যাচে জয় পেয়েছে টাইগার যুবারা। তবে, সমান সংখ্যক ৮টি করে ম্যাচ হেরেছে দুই দল।
ব্যক্তিগত সাফল্যের দিক দিয়েও এগিয়ে যুবা টাইগার’রা। ব্যাটিং এ সেরা পাঁচ ব্যাটসম্যানের তিন জন-ই বাংলাদেশের। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তৌহিদ হৃদয়। ৪ সেঞ্চুরি ও ৭ হাফ- সেঞ্চুরিতে ২৭ ম্যাচে ১১৪৪ রান সংগ্রহ করেছেন তিনি। শুধু তাই নয়, ২০১৯ সালে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান করেছেন তিনি।
এছাড়া ১০০০ রান নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন মাহমুদুল হাসান জয়। করেছেন ৩ টি শতক ও ৫ টি অর্শ-শতক। সেরা রান সংগ্রাহকের তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন তানজিম হাসান তামিম। ১ টি শতক ও ৭ টি অর্ধ-শতকে ৮৫২ রান রয়েছে তার ঝুলিতে।
বোলিং এ শীর্ষে রয়েছেন বাংলাদেশের শরিফুল ইসলাম। গেল দুই বছরে ২২ ম্যাচে ৩৫ উইকেট শিকার করেছেন তিনি। তালিকার দ্বিতীয় অবস্থানেও রয়েছেন আরেক বাংলাদেশি মৃত্যুঞ্জয় চৌধুরি। ১৬ ম্যাচে ২৮ উইকেট নেওয়া তানজিম হাসান সাকিব আছেন চতুর্থ স্থানে।
২০১৯ সালের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন তানজিম হাসান সাকিব। ১২ ম্যাচে ২৪ উইকেট নিয়ে যৌথ ভাবে দ্বিতীয় অবস্থানে মৃত্যুঞ্জয় চৌধুরি। যৌথ ভাবে তৃতীয় স্থানে রয়েছেন রকিবুল হাসান। তার দখলে রয়েছে ১৮ ম্যাচে ২৩ উইকেট। তালিকার পঞ্চম স্থানে আছেন ১৫ ম্যাচে ২২ উইকেট নেওয়া শরিফুল ইসলাম।
যুবা দলের ব্যাটসম্যান ও বোলার’রা বিশেষ করে পেস বোলার’রা যেরকম ছন্দে আছেন, এর ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিশ্বকাপে দারুণ কিছু করেই দেশে ফিরবে আকবার আলী’রা। যুবা টাইগারদের জন্য অনেক অনেক শুভ কামনা।
