সাজিদা জেসমিন »
আগামীকাল ১৭ জানুয়ারি(শুক্রবার) রাজশাহী রয়্যালস বনাম খুলনা টাইগার্স ম্যাচের মধ্যকার ফাইনাল দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের এ-ই আসর শেষ হবে। আজ অনুশীলন শেষে ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন শেষে রাজশাহীর পক্ষ থেকে দলপতি রাসেল এবং খুলনার পক্ষ থেকে কোচ ফস্টার গণমাধ্যমে কথা বলেন।
ফস্টারের মন্তব্য স্মার্ট ক্রিকেট খেলতে গেলে উইকেট,টস নিয়ে না ভাবায় উত্তম। কিন্তু রাসেল গাইলেন ভিন্ন সুরে। রাসেল বলেন ফাইনালে টস অন্যতম ফ্যাক্টর হতে পরে। রাসেল আরো বলেন দু’দল শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। সর্বোচ্চ দিয়েই খেলতে চান।
নিজেদের ফেভারিট মনে করছেন কিনা প্রশ্নের উত্তরে রাসেল বলেন, ‘এটি অদ্ভুত প্রশ্ন কেননা আপনি ফাইনালে পৌঁছেছেন সেই হিসেবে জয়ের আশা করবেন অবশ্যই। জয় ছড়া অন্য কিছু ভাবিনা৷ গতরাতে আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। আশাবাদী আগামি কালও ভালো কিছু হবে।’
রাতের খেলায় টসের গুরুত্ব অনুধাবন করে রাসেল বলেন, ‘টস এখানে খুব মুখ্য একটি বিষয়। আগের কয়েকটি ম্যাচে দেখা গেছে আগে ব্যাটিং এ-র কারণে স্কোরবোর্ডে ভালো রান এসেছে। তাই আগে ব্যাট করে ভালো একটা রান(১৭০+) সংগ্রহ করতে চাই। যদিও বা টসের উপর কারো নিয়ন্ত্রণ নেই। তবে এটুকু কামনা থাকে যে ফলাফল যেন আপনার পক্ষেই যায়।দেখস যাক বাকিটা।’
এবারের আসরে উইকেট ছিলো মানসম্পন্ন। উইকেটের প্রশংসা করে রাজশাহী দলপতি বলেন, ‘আমি মনে করি উইকেট এবার বেশ ভালো মানের। এর কৃতিত্ব গ্রাউন্ডসম্যানকেই দিতে হয়, তারা বেশ চমৎকার কাজ করেছে। আগে বল স্পিন করতো, যা থেকে ভালো কিছু আশা করা যায় না। এবারের উইকেট স্পিনার, পেসার, ব্যাটসম্যান সবার জন্যই সুবিধাজনক। কেউ একক রাজত্ব করতে পারবেনা। যে কারণে ভালো কিছু করা সম্ভব হচ্ছে।’
