শোয়েব আক্তার »
ক্রিস গেইল ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় বঙ্গবন্ধু বিপিএলে ফাইনালের দৌড়ে রাজশাহী রয়্যালস কে ১৬৫ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
হোম অব ক্রিকেট মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কে টসে জিতে ব্যাটিং এ পাঠায় রাজশাহী রয়্যালস।
শুরু থেকেই রাজশাহীর বোলারদের উপর চড়াও হোন ক্যারিবিয় ব্যাটিং দাবন ক্রিস গেইল। তৃতীয় ওভারের শেষ বলে জিয়াউর রহমান কে বোল্ড করে রাজশাহী কে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ ইরফান।
পাওয়ার প্লে’র শেষ ওভারের প্রথম বলে ইমরুল কায়েস কে আউট করেন আন্দ্রে রাসেল। তবে, উইকেটের অন্য প্রান্তে দূর্দান্ত সব শর্টে দ্রুত হাফ-সেঞ্চুরি তুলে নেন ইউনিভার্স বস। নবম ওভারের দ্বিতীয় বলে বোল্ড করে গেইল-৬০(২৪) ঝড় থামান আফিফ।
শেষ পর্যন্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ৩৩ ও গুণারাত্নের ৩১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
রাজশাহীর পক্ষে মোহম্মদ ইরফান ও মোহাম্মদ নওয়াজ ২ টি ও আন্দ্রে রাসেল, আফিফ হোসেন ও অলক কাপালি ১ টি করে উইকেট লাভ করেন।
১৬৫ রানের লক্ষ্যে কিছুক্ষণের মধ্যে ব্যাটিং এ নামবে রাজশাহী রয়্যালস।
