প্রস্তুতি ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে টাইগার যুবারা!

মারুফ ইসলাম ইফতি »

দক্ষিন আফ্রিকায় পর্দা উঠতে যাওয়া অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের যুবাদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।

সর্বশেষ খবর অনুযায়ী টসে হেরে আগে ব্যাট করতে নেমে কিউইউ বোলারদের তোপের মুখে পড়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশী যুবারা। প্রতিবেদনটি লেখার আগ মুহুর্ত পর্যন্ত সর্বশেষ স্কোর যুবারা ১১ ওভার শেষে স্কোর বোর্ডে তুলেছে ৪৩ রান ৫ উইকেটের বিনিময়ে।

ইনিংসের প্রথম ওভারেই কিউইউ পেসার জো ফিল্ডের শিকারে পরিনত হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন টাইগার দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়।এরপর প্রান্তিক,শাহাদাত ও শামিমকে আউট করে টাইগারদের ব্যাটিং লাইনআপের মেরুদন্ড ভেঙ্গে দেয় কিউইউরা।

সর্বশেষ তৌহিদ ও আকবর আলী ম্যাচ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন দলের এই বিপর্যয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »