শোয়েব আক্তার »
জুয়াড়ির প্রস্তাব প্রত্যাখ্যান করেও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কে না জানানোয় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা সহ দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ আছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।
এক বছরের নিষেধাজ্ঞার কেটেছে মাত্র আড়াই মাসের মতো। মাঝখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিক ভাবে কথা হয় নি বিশ্বের অন্যতম শীর্ষ এই অলরাউন্ডারের।
বেশ কিছু দিন পর আজ আবারও জনসম্মুখে এলেন সাকিব। রাজধানীর ধানমন্ডিতে নিজের রেস্টুডেন্ট সাকিব’স সেভেন্টি ফাইভ এর নতুন শাখার উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব।
সাকিবের রেস্টুডেন্টের সহযোগী অংশিদারক জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও সাব্বির রহমান অনুষ্ঠান উপস্থিত ছিলেন। দীর্ঘ দিন পর সতীর্থ দের সাথে খোশ, গল্পে বেশ কিছু সময় পার করলেন সাকিব।
পাশাপাশি ভাচুর্য়াল রিয়েলিটি’র মাধ্যমে নিজের বলে নিজেই ব্যাটিং করলেন তিনি। অবসর সময়ে নিজের ফিটনেস কিভাবে ঠিক রাখছেন, কিংবা জাতীয় দলে ফেরার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত রাখছেন সাংবাদিকদের এমন প্রশ্নে সাকিব বলেন, কিছু বিষয়ে সাসপেন্স(রহস্য) থাকা ভালো।
নিজের বলে নিজে ব্যাটিং করে দারুণ উচ্ছ্বসিত এই বাঁহাতি অলরাউন্ডার। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথমবার নিজের বলে নিজেই ব্যার্টি করলাম। সচরাচর এমন সুযোগ হয় না। ভালোই লাগছে।’
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি সাকিব আল হাসান কে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে।
