বিপিএল শেষ মাশরাফির!

চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ »

গ্রুপ পর্বের শেষ চলছিলো শনিবার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্লাটুন বনাম খুলনা টুইগার্স। ৪১২ রানের ম্যাচে নাজমুল হোসাইন শান্তর সেঞ্চুরীতে ঢাকার ২০৫ রানের পাহাড় টপকায় মুশফিকের দল।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে বল ধরতে গিয়ে হাতের তালু কেটে যায় প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ১/২টি নয়, অধিনায়কের হাতে সেলাই করতে হয়েছে ১৪টি। এ নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম এলিমেনেটর ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

এছাড়াও চিকিৎসক সূত্রে জানা যায়, মাশরাফির আঘাত গুরুতর এবং এবারের বিপিএলে পরবর্তী ম্যাচগুলোয় মাঠে নামার ব্যাপারে রয়েছে শঙ্কা। বরং না খেলার সম্ভাবনাই বেশি।

উল্লেখ্য; বঙ্গবন্ধু বিপিএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ই জানুয়ারী। এদিকে ইতোমধ্যেই শেষ চারে পৌঁছে যাওয়া তার দল ফাইনাল পর্যন্ত গেলেও এসময়ের মধ্যে মাশরাফির সুস্থ হয়ে উঠার কোনো সম্ভাবনা নেই। পুরোপুরি সুস্থ হয়ে বল হাতে নিতে তার কমপক্ষে ১৫ দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »