নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে ভালোবেসে যাত্রা শুরু করে মাশরাফি বিন মোর্ত্তজা ( ম্যাশ ক্লাব) নামের একটি ফেসবুক ফ্যান গ্রুপ। তাদের সার্বিক তত্ত্বাবধানেই অফলাইনে আয়োজন করা হয়েছে ম্যাশ ক্লাব টি-১০ নামের একটি টুর্নামেন্ট। টুর্নামেন্টের আজকের ম্যাচে ম্যাশক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে ফ্যানস অফ বিডি টাইগার্স।
ম্যাশ ক্লাব টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচে মুখোমুখি হয় ম্যাশক্লাব ও ফ্যানস অফ বিডি টাইগার্স । টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ফ্যানস অফ বিডি টাইগার্সের অধিনায়ক আবুল খায়ের । টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে ম্যাশ ক্লাব।

১০৪ রানের লক্ষে খেলতে নেমে রবিউল ইসলাম ও নিয়নের ব্যাটের উপর ভর করে ৮ উইকেটের বিশাল জয় পায় ফ্যানস অফ বিডি টাইগার্স। রবিউলের ব্যাট থেকে আসে ৩১ রান আর নিয়নের ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ ৩৪ রান। ১৫ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে ফ্যানস অফ বিডি টাইগার্স।
স্কোরকার্ড:
ফ্যানস অফ বিডি টাইগার্স: ১০৬/২ ( ৭.৩ ওভার)
নিয়ন ৩৪*, রবিউল ৩১ *
ম্যাশ ক্লাব: ১০৪/৮ ( ১০ ওভার)
ম্যাচ সেরা : রবিউল ইসলাম
ফলাফল : ফ্যানস অফ বিডি টাইগার্স ৮ উইকেটে জয়ী।
