কে এম আবু হুরায়রা »
আজ (১০’ই জানুয়ারী) দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নামে রংপুর রেঞ্জার্স। ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক শেন ওয়াটসনের উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় রংপুর রেঞ্জার্স। মাশরাফি বিন মর্তুজার বলে উইকেটের পেছনে এনামুল হক বিজয়ের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ওয়াটসন(১০)।
৫ম ওভারে আবার রংপুর শিবিরে আঘাত হানের অলরাউন্ডার মেহেদী হাসান। নিজের প্রথম স্পেলের দ্বিতীয় ওভারের প্রথম বলেই স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ক্যামেরন ডেলপোর্টকে।
১০ম ওভারে মোহাম্মদ নাইমকে ফিরিয়ে দিলে কাউন্টার অ্যাটাকে লুইজ গ্রেগরি এবং আল আমিন দ্রুত রান তুলতে থাকে। ১৪ তম ওভারে থিসারা পেরেরার শিকার হওয়ার আগে আল আমিনের সাথে ২৬ বলে ৪৯ রানের ঝড়ো পার্টনারশিপে রানের গতি বাড়িয়ে দিয়ে যান গ্রেগরি। আর সেটাকেই টেনে নেয়ার দায়িত্ব নেন তরুন আল আমিন জুনিয়র।
পঞ্চম উইকেট জুটিতে জহুরুল হক অমিকে নিয়ে রান বাড়াতে থাকেন আল আমিন। ১৯তম ওভারে সাদাব খানের বলে আউট হওয়ার আগে খেলেন ২৪ বলে ৩৫ রানের দারুন ইনিংস। এর পর শেষ ওভারে থিসারা পেরেরার বুদ্ধিদিপ্ত বোলিংয়ে মাত্র ১৪৮ রানে নির্ধারিত ২০ ওভার শেষ করে রংপুর রেঞ্জার্স।
