মারুফ ইসলাম ইফতি »
জমে উঠেছে বঙ্গবন্ধু বিপিএলের শেষ চার নিশ্চিত করার লড়াই।যদিও এই লড়াইটি শুধুমাত্র সিমাবদ্ধ
কুমিল্লা ওয়ারিয়র্স ও খুলনা টাইগারের মধ্যে।ইতিমধ্যে শেষ চারের জন্য তিনটি দল চুড়ান্ত হয়ে গেছে, চতুর্থ দল হিসেবে কারা যাচ্ছে শেষ চারে তার জন্য অপেক্ষা করতে হচ্ছে আরো কিছু সময়। যদিও সমীকরণ কথা বলছে খুলনা টাইগারের হয়ে।১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহুর্তে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান মুশফিকের খুলনা টাইগার্সের।অপরদিকে এক ম্যাচ বেশি খেলে ৫ জয় এবং ৬ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পরের অবস্থানটি কুমিল্লা ওয়ারিয়ার্সের।
প্লে অপ নিশ্চিত করতে তাই কুমিল্লাকে শেষ ম্যাচ বাধ্যতামূলক জেতার পাশাপাশি অপেক্ষা করতে হবে খুলনা টাইগার্সের শেষ দুই ম্যাচ পরাজয়ের জন্য।
খুলনা টাইগার্স যদি তাদের সর্বশেষ দুটো ম্যাচই হেরে যায় আর কুমিল্লা ওয়ারিয়র্স যদি নিজেদের শেষ ম্যাচ জয়লাভ করতে সক্ষম হয় তাহলে নেট রানরেটের হিসেব নিকেশে গলিয়ে সম্ভাবনা থাকছে কুমিল্লার ওয়ারিয়র্সের জন্য।অপরদিকে প্লে অপ নিশ্চিত করতে খুলনা টাইগার্সকে খুব একটা বেগ পেতে হবে না কুমিল্লা ওয়ারিয়র্সের মতো।হাতে থাকা দুই ম্যাচের যে কোন একটিতে জয়লাভ করলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে দলটির।
উল্লেখ্য,ইতিমধ্যে চলতি বিপিএলের প্লে অপ নিশ্চিত করে ফেলেছে তিনটি দল, তারা হলো চট্রগ্রাম চ্যালেঞ্জার্স,রাজশাহী রয়েলস এবং ঢাকা প্লাটুন।
আর ইতিমধ্যে আসর থেকে বিদায় ঘন্টা বেজেছে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্সের।
