পছন্দের খেলোয়াড় তামিম, তবে এগিয়ে রাখবেন মুশফিককে

সাজিদা জেসমিন »

মাত্র ১৭ বছর বয়সেই সবার নজরে আসেন মোহাম্মদ আমির। খুব দ্রুত গতি, সুইং, বাউন্সে ব্যাটসম্যানকে বিপাকে ফেলে নায়ক হয়ে গিয়েছিলেন, কিন্তু স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নির্বাসনে যান। পাঁচ বছর নির্বাসন কাটিয়ে দলে ফিরে আসেন। পূর্বের ফর্মে না থাকলেও ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন এ-ই পেসার।

চলতি বিপিএলে খেলছেন খুলনা টাইগার্স দলে। মুশফিকুর রহিমকে নিয়ে প্রশংসায় ভাসলেন সম্প্রতি। ২০১৫-১৬ মৌসুমে বিপিএলে খেলেছেন চট্টগ্রামের হয়ে। এরপরে আসরে খেলেছেন ঢাকা টিমে। পছন্দের তালিকায় আছেন তামিম ইকবাল। তবে এগিয়ে রাখবেন অধিনায়ক মুশফিকুর রহিমকে।

মুশফিকের প্রশংসা করে বলেন –
‘আমি তামিমকে অত্যন্ত পছন্দ করি, কিন্তু সেরাদের তালিকায় এগিয়ে রাখবো মুশফিকুর রহিমকে। মুশফিক খুবই চমৎকার একজন দলকর্তা। তার রয়েছে দুর্দান্ত ক্রিকেটীয় জ্ঞান। কিপার হিসেবে সে পরিস্থিতি ও সামাল দিতে পারে ভালোভাবে।’

ক্যারিয়ারে বহু ব্যাটসম্যানকে বল হাতে ঘায়েল করেছেন। কার উইকেট পেয়ে নিজেকে বেশি সৌভাগ্যবান মনে করেন জানতে চাইলে বলেন – ‘সত্যিকার অর্থে আমার স্বপ্ন ছিল শচীনের উইকেট নেওয়ার। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে শচীনকে আউট করি। যেটা আমার কাছে সেরা একটি উইকেট হয়ে রইবে আজীবন।’

মাঠের আগ্রাসী বিরাট কোহলি অন্যতম একজন বন্ধু আমিরের কাছে। বিরাটকে মানুষ হিসেবে নম্র উল্লেখ করে আমির বলেন- ‘খুব ভালো সম্পর্ক তার সাথে , মাঠের বাইরে সে খুবই নম্র একজন মানুষ। মাঠের আগ্রাসী রূপের ক্ষেত্রে বলা চলে এটা খেলার অংশ। তবে ব্যাক্তি হিসেবে সে যথেষ্ট নম্র। ’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »