সাজিদা জেসমিন »
ঘনিয়ে আসছে বাংলাদেশ -পাকিস্তান সফরের সময়। কিন্তু সফর নিয়ে জল্পনা-কল্পনা যেন থামছেই নাহ। এতসব সিদ্ধান্তের মুখে না আবার সফরই বাতিল হয়ে যায় এখন সেটাই দেখার বিষয়। আইসিসির শিডিউল অনুযায়ী বাংলাদেশ বনাম পাকিস্তান ২ ম্যাচ টেস্ট সিরিজ পাকিস্তানে খেলতে অসম্মতি জানায় বিসিবি।
দীর্ঘ দিন পাকিস্তানে অবস্থান করতে চায়না ক্রিকেটারসহ কোচিং স্টাফের অনেকেই। সে কারণে বিসিবি চেয়েছিলো একটি টেস্ট পাকিস্তানে এবং অপরটি ঢাকায় অনুষ্ঠিত হোক। কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কার সাথে খেলা পাকিস্তান কিছুতেই এ-ই প্রস্তাবে সম্মত নয়। পিসিবি সাফ জানিয়ে দেয় নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তান খেলবেনা।
বিসিবির করা প্রস্তাব ও ফিরিয়ে দিয়েছে পিসিবি। পিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন – ‘ এটি আশ্চর্যজনক যে বিসিবি চাইছে একটি টেস্ট বাংলাদেশে ফিরে খেলবে। বিসিবির প্রস্তাবিত একটি টেস্ট পাকিস্তান এবং অন্যটি বাংলাদেশে খেলার প্রস্তাব পিসিবি ফিরিয়ে দিয়েছে।’
অনিশ্চয়তায় ভরা পাকিস্তান সফর। পিসিবির নাকচের প্রতিউত্তরে বিসিবি জানিয়েছে পরবর্তীতে দেশে ফিরেই তবে দ্বিতীয় টেস্ট কবে খেলবে সিদ্ধান্ত নিবে। দুই বোর্ডের পাল্টাপাল্টি চাপে না আবার সফর ই বাতিল হয়ে যায় সেটাই ভাবার বিষয়।
