ওয়াটসন-নাঈমের ব্যাটে উড়ন্ত সূচনা রংপুরের

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্ব শুরু হয়েছে গতকাল। আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি স্বাগতিক সিলেট থান্ডার এবং রংপুর রেঞ্জার্স। টস জিতে শুরুতে বল করার সিদ্বান্ত নিয়েছেন সিলেট থান্ডার অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই রংপুরের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে স্বাগতিক সিলেট থান্ডারের বিপক্ষে দারুণ শুরু করেছে রংপুর। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিলেটের বোলারদের উপর চড়াও হোন রংপুরের দুই ওপেনার ওয়াটসন ও নাঈম শেখ। এখন পর্যন্ত প্রত্যাশা মেটাতে ব্যর্থ হওয়া ওয়াটসন এই ম্যাচে শুরু থেকেই আছেন মারমুখী ভঙ্গিতে। অন্যদিকে, আরেক ওপেনার নাঈম শেখের সুযোগ ক্যাচ মিস করেন নাঈম হাসান। সব মিলিয়ে এই টুর্নামেন্টে আনলাকি সিলেট থান্ডার।

তবে জীবন পাওয়া নাঈম ইনিংস বড় করতে পারেন নি। ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪২ রান করে আউট হয়েছেন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »