শোয়েব আক্তার »
শেষ হতে চলেছে খ্রিষ্টীয় সাল ২০১৯। এর মধ্য দিয়ে কালের গর্ভে হারিয়ে যাবে আরও একটি দশক। তাই ক্রিকেট বিষয়ক বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটার’রা তৈরি করছেন দশকের সেরা একাদশ।
এর ই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং তৈরি করেছেন এই দশকের সেরা টেস্ট একাদশ।
পন্টিংয়ের একাদশে সর্বোচ্চ চার জন ইংলিশ ক্রিকেটার রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ তিন জন ক্রিকেটার রেখেছেন নিজ দেশ অস্ট্রেলিয়ার। এছাড়া ভারত, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন করে তারকা ক্রিকেটার থাকলেও ছিলেন না কোন বাংলাদেশি ক্রিকেটার।
রিকি পন্টিং তাঁর একাদশে উদ্ভোধনী জুটি হিসেবে রেখেছেন ইংল্যান্ডের এলিস্টার কুক ও স্বদেশি ডেভিড ওয়ার্নার কে।
এরপরের তিনটি পজিশনে রয়েছেন এসময়ের আলোচিত তিন সেরা ব্যাটসম্যান। তাঁরা হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, টেস্ট র্যাঙ্কিং এর সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও এই দশকের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান বিরাট কোহলি।
মিডল ওর্ডারে ব্যাটিং করার পাশাপাশি দলের অধিনায়কের দ্বায়িত্ব ও পালন করবেন ভারতীয় অধিনায়ক।
এই দশকের মাঝামাঝি সময়ে অবসর নেওয়া শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা কে ও একাদশে রেখেছেন সাবেক এই বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক। সাঙ্গাকারা একাদশে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে আছেন।
এছাড়া একাদশে অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস ও একমাত্র স্পিনার হচ্ছেন অস্ট্রেলিয়ান নাথান লায়ান।
একাদশের পেস বিভাগের দ্বায়িত্ব সামলাবেন দক্ষিণ আফ্রিকার স্টেইনগান খ্যাত ডেল স্টেইন ও ইংল্যান্ডের পেস জুটি স্টোয়ার্ড ব্রড ও জিমি এন্ডারসন।
একনজরে রিকি পন্টিং এর টেস্ট একাদশ:
এলিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা (উইকেট রক্ষক) বেন স্টোকস, ডেল স্টেইন, নাথান লায়ান, স্টোয়ার্ড ব্রড, জিমি এন্ডারসন।
