সিলেটের বিপক্ষে টস জিতে বোলিংয়ে খুলনা

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বিপিএলের ২৪তম ম্যাচে আজকের দিনের ২য় ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্স ও সিলেট থান্ডার। সিলেটের বিপক্ষে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহীম।

গতকাল নিজেদের ষষ্ঠ ম্যাচে দারুণ জয় পেয়েছে খুলনা টাইগার্স। রংপুর রেঞ্জার্সকে ৫২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে, পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যর্থতার জালে আটকে আছে সিলেট থান্ডার। বের হতে পারছে না হারের বৃত্ত থেকে। ৬ ম্যাচ খেলা সিলেটের জয় মাত্র ১টিতে৷ টুর্নামেন্টে টিকে থাকতে হলে নিজেদের বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই সিলেটের।

অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামছে খুলনা টাইগার্স। আর সিলেট থান্ডারে একাদশে এসেছে তিনটি পরিবর্তন৷

দু’দলের একাদশঃ

খুলনা টাইগার্সঃ খুলনা টাইগার্সঃ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শামসুর রহমান, রাইলি রুশো, মুশফিকুর রহীম (অধি ও উইকেটরক্ষক), রবি ফ্রাইলিঙ্ক, নাজিবউল্লাহ জাদরান, তানভীর ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম, শফিউল ইসলাম।

সিলেট থান্ডারঃ আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রুবেল মিয়া, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), রাদারফোর্ড, ক্রিসমার সান্টোকি, এবাদত হোসেন, নাঈম হাসান, নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »