সাজিদা জেসমিন »
শেষ হলো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে জনপ্রিয় একটি আসর আইপিএলের নিলাম পর্ব। প্রত্যেকটি দলই তাদের পছন্দসই খেলোয়াড়দেরকে দলে ভিড়িয়েছে। আইপিএল নিয়ে বিশেষ এ-ই ফিচারের প্রতি পর্বে থাকছে প্রত্যেকটি দল নিয়ে কিছু তথ্য। আইপিএল নিয়ে আজকের ফিচারে থাকছে দিল্লি ক্যাপিটালস।
যাত্রা শুরু ২০০৮সালে। দলটির মালিকানা সত্ত্ব জিএমআর এবং জেএস ডাব্লিউ গ্রুপের । দলটির জার্সির রং গাড় নীল। ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়াম এদের ঘরের মাঠ। । বর্তমানে দলটির প্রধান কোচ রিকি পন্টিং। এ পর্যন্ত কোন আসরে ট্রফি জিতেনি দলটি।
চলুন দেখে নেই খেলোয়াড়দের তালিকা :
ব্যাটসম্যান
শিখর ধাওয়ান (ভারত), শ্রেয়াস আইয়ার (ভারত), অজিঙ্কা রাহানে (ভারত), পৃথ্বী শ (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ)
বোলার :
রবিচন্দ্রন অশ্বিন (ভারত), অমিত মিশ্র (ভারত), সন্দ্বীপ লামিচ্ছানে (নেপাল),কেমো পল (ওয়েস্ট ইন্ডিজ), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), ইশান্ত শর্মা (ভারত), মোহিত শর্মা (ভারত),তুষার দেশ পান্ডে(ভারত),হার্শাল প্যাটেল (ভারত)
অলরাউন্ডার :
ক্রিস ওকস (ইংল্যান্ড), অক্ষর প্যাটেল (ভারত), মার্কস স্টয়নিস (অস্ট্রেলিয়া),ললিত যাদব(ভারত)
উইকেট কিপার :
ঋষভ পন্ত (ভারত), অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া)
রিটেইনড প্লেয়ার ব্যাতীত বাকিদের মধ্যে সর্বোচ্চ দামী প্লেয়ার হলেন সিমন হেট মায়ার ৭.৭৫কোটি রুপি। মার্কস স্টয়নিস ৪.৮০কোটি রুপি, অ্যালেক্স ক্যারি ২.৪০কোটি রুপি। ক্রিস ওকস এবং জেসন রয় ১.৫০কোটি রুপি। মোহিত শর্মা ৫০লাখ রুপি। ললিত শর্মা এবং তুষার দেশপান্ডে ২০লাখ রুপি।
