দ্বিতীয় পর্ব শেষে দেখে নিন পয়েন্ট টেবিলে কার অবস্থায় কোথায়

মমিনুল ইসলাম »

গত ১১ ডিসেম্বর থেকে শুরু হয় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের ব্যাটে বলের লড়াই। মিরপুরের হোম অফ ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে শুরু হয় এবারের আসর। ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল পাড়ি দেয় বন্দরনগরী চট্টগ্রামে । কুমিল্লা ওয়ারিয়র্স ও রাজশাহী রয়্যালসের ম্যাচ দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব। আগামী ২৭ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে তৃতীয় পর্ব।

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে বন্দর নগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সবচেয়ে বেশি ৭ ম্যাচ খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পাঁচ ম্যাচে জয় ও দুই ম্যাচে হেরে মোট ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে তাদের অবস্থান। এর পরে রয়েছে ৫ ম্যাচ খেলা রাজশাহী রয়্যালস। ৫ ম্যাচের চারটিতে জয় ও একটিতে হার নিয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে তারা।

এর পরে রয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। দ্বিতীয় পর্ব শেষে ৬ ম্যাচ খেলে ৪ চার জয় ও ২ হার নিয়ে ৮ পয়েন্টে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তিনে৷ ৫ ম্যাচ খেলে তিন জয় ও দুই হার সহ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে খুলনা টাইগার্সের অবস্থান। এরপর যথাক্রমে ৪,২,২ পয়েন্ট নিয়ে ৫ম, ৬ষ্ঠ ও সপ্তম অবস্থানে যথাক্রমে কুমিল্লা ওয়ারিয়র্স, সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – ৭ – ৫ – ২ – ১০

রাজশাহী রয়্যালস – ৫ – ৪ – ১ – ০৮

ঢাকা প্লাটুন – ৬ – ৪ – ২ – ০৮

খুলনা টাইগার্স – ৫ – ৩ – ২ – ০৬

কুমিল্লা ওয়ারিয়র্স – ৫ – ২ – ৩ – ০৪

সিলেট থান্ডার – ৬ – ১ – ৫ – ০২

রংপুর রেঞ্জার্স ৫ – ১ – ৪ – ০২

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »