সাজিদা জেসমিন »
শেষ হলো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে জনপ্রিয় একটি আসর আইপিএলের নিলাম পর্ব। প্রত্যেকটি দলই তাদের পছন্দসই খেলোয়াড়দেরকে দলে ভিড়িয়েছে। আইপিএল নিয়ে বিশেষ এ-ই ফিচারের প্রতি পর্বে থাকছে প্রত্যেকটি দল নিয়ে কিছু তথ্য। আইপিএল নিয়ে আজকের ফিচারে থাকছে কলকাতা নাইট রাইডারস।
যাত্রা শুরু ২০০৮সালে। দলটির মালিকানা সত্ত্ব রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মেহতা গ্রুপের । দলটির জার্সির রং বেগুনী নীল। ইডেন গার্ডেন্স এদের ঘরের মাঠ। । বর্তমানে দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককুলাম। ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল ট্রফি জিতেছে দলটি।
চলুন দেখে নেই খেলোয়াড়দের তালিকা :
ব্যাটসম্যান : ইয়ন মরগান (ইংল্যান্ড), শুভমন গিল (ভারত),রাহুল ত্রিপাটী (ভারত)
বোলার :
বরুণ চক্রবর্তী (ভারত), কূলদীপ যাদব (ভারত),প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), হ্যারি গার্নি (ইংল্যান্ড), প্রসিদ্ধ কৃষ্ণ (ভারত), কমলেশ নাগরকোটি (ভারত), শিভাম মাভি (ভারত),সন্দ্বীপ ওয়ারিয়র(ভারত), এম সিদ্ধার্থ(ভারত)।
অলরাউন্ডার : আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), নীতিশ রানা (ভারত), ক্রিস গ্রিন (দক্ষিণ আফ্রিকা)
উইকেটকিপার -ব্যাটসম্যান : দীনেশ কার্তিক (ভারত), টম ব্যান্টন (ইংল্যান্ড),নিখিল নায়েক(ভারত)
রিটেইনড প্লেয়ার ব্যাতীত বাকিদের মধ্যে সর্বোচ্চ দামী প্লেয়ার হলেন প্যাট ক্যামিন্স (১৫.৫কোটি রুপি), ইয়ন মরগান (৫.২৫কোটি রুপি),বরুন চক্রবর্তী (৪কোটি রুপি), টম ব্যান্টন (১কোটি রুপি), রাহুল ত্রিপাটি (৬০লাখ রুপি)। এম সিদ্ধার্থ, ক্রিস গ্রিন,প্রবীন থাম্বে এবং নিখিল নায়েক কে ২০লাখ রুপিতে কেনা হয়েছে।
