সাজিদা জেসমিন »
চলছে বঙ্গবন্ধু বিপিএল এ-র চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম পর্বের আজকের দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী রয়্যালস এবং খুলনা টাইগার্স। ৪ম্যাচের ৩টি তে জিতে মুশফিকের খুলনা পয়েন্ট টেবিলের ২য় অবস্থানে আছে। এবং ৩ম্যাচের ২টিতে জিতে আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস পয়েন্ট টেবিলের ৪র্থ অবস্থানে রয়েছে।
ম্যাচের শুরুতেই টসে জিতে ফিল্ডিং এ-র সিদ্ধান্ত নেয় রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। ব্যাট করতে নেমেই প্রথম ওভারে রাসেলের এট্যাকে খুলনার শিবিরে আগুন। এক ওভারেই আসে ২ উইকেট। এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। রুশোর সাথে দলের হাল ধরার চেষ্টা করলেন অধিনায়ক৷ কিন্তু কামরুলের এট্যাকে চতুর্থ ওভারেই প্যাভিলিয়নের পথে হাঁটেন।
পরের বলে আবার কামরুলের এট্যাক। এবার শান্তর প্রস্থান কোন রান ছাড়াই। এরপর রুশো-শামসুরের পার্টনারশিপে খুলনা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। কিন্তু নবম ওভারে আফিফের এট্যাকে রেজার হাতে ক্যাচ দিয়ে রুশো(৩৫) ফিরে গেলে পার্টনারশিপ ভাঙে।৫ উইকেট হারিয়ে যখন খুলনা কিছুটা বিধস্ত, তখন শামসুর আর রবি উইকেটে সেট হওয়া শুরু করলে আশার কিরণ জাগে।
আঠারোতম ওভারে রাসেলের বলে শামসুর আউট হলে পার্টনারশিপ ভেঙে যায়। ওভারের ৫ম বলে আবারো রাসেলের এট্যাকে আরেকটি উইকেট হারিয়ে বসে খুলনা। পরবর্তী ওভারে আবারো খুলনার শিবিরে উইকেট ধস। ৯ উইকেট হারিয়ে খুলনার রানের চাকা গিয়ে থামে ১৪৫রানে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
খুলনা টাইগার্স : ১৪৫/৮ (২০)
শামসুর রহমান ৫৫(৪৫),রুশো ৩৫(২৪)
রাসেল ৪/৩৭।
