মমিনুল ইসলাম »
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের আজকের দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারালো মাশরাফির ঢাকা। টসে হেরে ব্যাট করতে নেমে রাজাপাকশার অপরাজিত ৯৬ রানে ৩ উইকেটে ১৬০ রান তোলে কুমিল্লা । তবে মেহেদীর অলরাউন্ডিং পারফরম্যান্সে ও তামিম, আফ্রিদি,মুমিনুলদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় তুলে নেয় ঢাকা।
১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই আনামুল হককে হারিয়ে বসে ঢাকা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রবির বলে ক্যাচ দিয়ে ফিরে যাব কোন রান না করেই। বিজয়ের বিদায়ের পর কুমিল্লা বোলারদের উপর ঝড় তুলেন মেহেদী হাসান৷ ২ চার ও ৬ ছক্কায় মাত্র ২২ বলে তুলে নেন ফিফটি। এরপর অবশ্য ২৯ বলে ৫৯ রান করে আল-আমিনের বলে ফিরে যান।
মেহেদীর বিদায়ের পর দাঁড়াতে পারেননি আসিফ আলি ও জাকের আলি। দুইজনকেই শূন্য রানে সাজঘরে ফেরান মুজিব-উর-রহমান। তবে মুমিনুলকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন তামিম। তামিম ফিরে যান ৪০ বলে ৩৪ রান করে। তামিমের বিদায়ের পর আফ্রিদির ১৬ বলে ২৬ রানে ঝড়ে ৫ উইকেটের জয় তুলে ঢাকা। ২৬ বলে ২৮ করে অপরাজিত থাকেন মুমিনুল হক।
এর আগে টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি।
অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন স্পিনার মেহেদি হাসান। শুরুতেই সৌম্য সরকার ও রানের খাতা খোলার আগে সাব্বির রহমানের উইকেট তুলে নিয়ে কুমিল্লাকে চেপে ধরেন মেহেদি। দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়া কুমিল্লা আগের ম্যাচের মত দ্রুত রান তুলতে পারছিলো না। ওয়াহাব রিয়াজের নো বলে জীবন পাওয়া রাজাপাকশে একাই লড়েছেন কুমিল্লার হয়ে। একপ্রান্ত আগলে থেকে ইয়াসির আলীকে নিয়ে দারুণ এক পার্টনারশিপ গড়ে মাঝারি মানের একটি সংগ্রহ কুমিল্লাকে এনে দেন তিনি। সেঞ্চুরির সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা আজকেই পেতেন কিন্তু শেষের দিকে রান তুলতে পারেন নি, শেষ পর্যন্ত ৬৫ বলে ৪ চার ও ৭ ছক্কায় ৯৬ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ওপেনার। আর তাকে সঙ্গ দেওয়া ইয়াসির আলী ২ চারে ২৭ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে কুমিল্লা ওয়ারিয়র্সের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ১৬০ রান।
স্কোরকার্ড:
ঢাকা প্লাটুন: ১৬১/৫ ( ওভার ১৯.৫) , মেহেদী ৫৯, তামিম ৩৪, মুজিব ২/২২
কুমিল্লা ওয়ারিয়র্স : ১৬০/৩ ( ওভার ২০) রাজাপাকশা ৯৬*, ইয়াসির আলি ৩০*, মেহেদী ২/৯
ফলাফল: ঢাকা ৫ উইকেটে জয়ী।
