চ্যালেঞ্জ নিয়ে সামনে এগুতে চান হাসান মাহমুদ

সাজিদা জেসমিন »

চলছে বাংলাদেশের ঘরোয়া লীগের বড় আসর বঙ্গবন্ধু বিপিএল। এই বিপিএলের বিভিন্ন বেঁধে দেওয়া নিয়মের ভিত্তিতে দলে জায়গা পেয়েছেন বেশকিছু তরুণ খেলোয়াড়। যারা কখনো বোলিং,কিংবা ব্যাটিং স্টাইলে নজর কাড়ছেন সবার৷ সাম্প্রতিক আলোচনায় আসা তরুণ পেসার হাসান মাহমুদ ও এ-র ব্যতিক্রম নন।গণমাধ্যমে জানালেন নিজেকে নিয়ে এবং তরুণদের নিয়ে বেশকিছু মন্তব্য।

তরুণ পেসারদের নিয়ে হাসানের মন্তব্য – ‘ সম্প্রতি পেসাররা অনেকটা এগিয়ে। তারা সবসময় দাপটের সাথে খেলে যাচ্ছে। যদিও বা স্পিনাররাও খারাপ খেলছে না। সবমিলিয়ে বলতে গেলে দলে পেস বোলারদের ভালোভাবে সুযোগ দেওয়া উচিত। সবগুলো দলই ইদানীং পেসারদের দিকে নজর দিচ্ছে। তাই পেস বোলারদের সুযোগ আছে ভালো করার।’

লক্ষীপুর থেকে আগত বিশ বছর বয়সী এই তরুণ চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আর চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যেতে চান। এ ব্যাপারে বলেন – ‘সবার মধ্যে চ্যালেঞ্জ কাজ করছে। কে কার আগে সামনে এগিয়ে যেতে পারে।’

লক্ষীপুর থেকে আগত এ-ই তরুণ খেলেছেন বয়সভিত্তিক দলে। আর সেখান থেকেই পারফরম্যান্সের ভিত্তিতে নজরে আসা। নিজের ব্যাপারে জানতে চাওয়া হলে বলেন –
‘লক্ষ্মীপুর থেকে এসেছি। সেখানে জেলা ক্রিকেটে বয়সভিত্তিক দলে খেলেছিলাম। ভালো করার ফলস্বরূপ বিভাগীয় পর্যায়ে চান্স পেলাম। ওখান থেকে অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭। এভাবেই এতদূর আসা আরকি।’

পেস বোলারদের ভালো পারফর্ম করার ব্যাপারে মাহমুদের পরামর্শ –
‘পেস বোলারদের গতির ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ রাখাই প্রধান কাজ। পর্যাপ্ত অনুশীলন, পর্যাপ্ত খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম খুব জরুরী আসলে।’

চলছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। রানের বন্যায় ভাসছে প্রত্যেকটি ম্যাচ। কিন্তু ব্যাটিং বান্ধব পিচ হলেও দিনশেষে যেন বোলারদের মাথায় উঠছে কৃতিত্বের সেরা মুকুট। এ ব্যাপারে মাহমুদ মনে করেন এতে বোলারদের আত্মবিশ্বাস বাড়বে।

তরুণ খেলোয়াড়দের মধ্যে মূলত সবচেয়ে বেশি মুগ্ধ, রানা, হাসান তিনজনে মুগ্ধ সবাই। ভাসছেন প্রশংসার জোয়ারে। যেন প্রতিদ্বন্দ্বীতা চলছে কার আগে কে এগিয়ে যাবে। এক্ষেত্রে ফর্ম ধরে রাখার জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখাকেই গুরুত্বপূর্ণ মনে করেন মাহমুদ। আর তার সাথে আছে ভালো কিছু করার প্রত্যাশা এবং টিকে থাকার লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »