মারুফ ইসলাম ইফতি »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলের) ১৩তম আসরকে সামনে রেখে গত ১৯ই ডিসেম্বর ভারতে সম্পূর্ণ হয়েছে আসন্ন আসরের নিলাম পর্ব।আসন্ন এই আসরের নিলামে অখ্যাত কিছু ক্রিকেটার দল পাওয়ার পাশাপাশি অপ্রত্যাশিত ভাবে এবার কোনও দলই পাননি বিগত আসর মাতানো বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।আইপিএলের ১৩তম আসরের নিলামে অবিক্রীত থেকে যাওয়া ক্রিকেটারদের নিয়ে একাদশ তৈরি করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।ক্রিকইনফোর এই একাদশে একমাত্র বাংলাদেশী হিসেবে জায়গা পেয়েছেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজ ছাড়াও অবিক্রীত তারকাদের এই তালিকায় জায়গা পেয়েছে বেশ কয়েকজন ক্রিকেটার যারা আইপিএলের বিগত আসর গুলোতে আলো ছড়িয়েছিলেন বাইশ গজে।ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস সহ এই তালিকায় আরো আছেন অজি ক্রিকেটার শন মার্শ,ইংলিশ ওপেনার এলেক্স হেলস,কিউইউ ব্যাটসমান কলিন মুনরো,অজি লেগ স্পিনার এডাম জাম্পা,অজি পেসার বেন কাটিং,কিউইউ পেসার টিম সাউদি, ও কিউইউ স্পিনার ইস সোদিকে একাদশে রেখেছে ক্রিকইনফো।এছাড়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এবারের আসরে অবিক্রীত থাকা ইউসুফ পাঠান ও মনোজ তিওয়ারিরও জায়গা হয়েছে এই একাদশে।
মুলত আইপিএলের বিগত ১২ আসরে যে তারকা ক্রিকেটার গুলো বিভিন্ন আসরে বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করে আলো ছড়িয়েছিলেন তাদের থেকে সেরা ক্রিকেটারদের বাছাই করেই এমন একাদশ সাজিয়েছে ক্রিকেটের জনপ্রিয় এই ওয়েবসাইটটি।
আইপিএলের অবিক্রীত একাদশঃ এভিন লুইস, এলেক্স হেলস, কলিন মুনরো, শন মার্শ, মনোজ তিওয়ারি, ইউসুফ পাঠান, বেন কাটিং, টিম সাউদি, এডাম জাম্পা, ইশ সোদি, মুস্তাফিজুর রহমান।
