সাজিদা জেসমিন »
আমিনুল ইসলাম বিপ্লব, বাংলাদেশের তরুণ প্রতিভা। বাংলাদেশ যখন লেগ স্পিনারের খোঁজে বিহ্বল প্রায় তখনি জাতীয় দলে ভরসার প্রতীক হিসেবে বিপ্লবের আগমন। যদিও বা অভিষেকের আগে পরিচিত ছিলেন ব্যাটিং দিয়েই। ব্যাটিংটা ভালো করতেন। তবে দলে অভিষিক্ত হয়েছেন লেগ স্পিনার কোটায়। আর অভিষেকের পর তেমন একটা খারাপ কিন্তু খেলছেন নাহ।
তরুণ এ-ই প্রতিভা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্কিল বাড়াতে চান। দলের প্রত্যাশা যদিও বা লেগ স্পিনার হিসেবেই বেশি, তবে বিপ্লব শুধু বোলিংয়ে সীমাবদ্ধ না থেকে জোর দিতে চান ব্যাটিংয়ে ও। একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হয়ে উঠার স্বপ্ন বিপ্লবের। আর সেই লক্ষ্য নিয়ে কঠোর সাধনা করে যাচ্ছেন।
এবারের বিপিএল আসরে খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। বিপিএলে নিজেকে ভালোভাবে ঝালিয়ে নিতে চায় এ-ই তরুণ। সে লক্ষ্যে কোচিং স্টাফকে সময় দিচ্ছেন বেশি বেশি। নিজেকে গড়ে তুলতে চান পরিপূর্ণ অলরাউন্ডার রূপে।
এ সম্পর্কে তিনি বলেন, ‘অনেকে ভাবে আমি হয়তোবা এইচপি থেকে বোলিং করা শুরু করেছি। আসলে সেটা না। ছোটবেলা থেকেই বোলিং করি, তবে প্রথম পছন্দ এটা ছিলোনা। আমি অলরাউন্ডার হিসেবেই সবসময় নিজেকে তৈরি করতে চাই। আর এটা নিয়েই এগিয়ে যেতে চাই। ব্যাটিংয়ে সময় দিতে চাই, আর কোচিং স্টাফ ও আমাকে সহায়তা করছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তেমন একটা খেলা হয়নি বিপ্লবের। তাই অনেক ঝড়-ঝাপটা পেরুনো বাকি এখনো। নিজেকে পরিপূর্ণ লেগ স্পিনার হিসেবে গড়ে তুলতে হলে দিতে হবে আরো প্রচুর সময়৷ আরো ভালোভাবে ঝালিয়ে নিতে হবে নিজেকে আর বোলিংকে।
এ নিয়ে বিপ্লবের মন্তব্য, ‘আলাদা ভ্যারিয়েশন বলতে আমি নরমাল যেভাবে করি সেভাবেই করছি। আর কোচ ভেট্টোরি যা দেখিয়েছেন, যেভাবে শিখিয়ে দিয়েছেন, তার পরামর্শানুযায়ী কাজ করার চেষ্টা করছি। নির্দিষ্ট করে যদি বলি তবে আর্মি বোলিং-এর ব্যাপারে। লেগ স্পিনের মধ্যে একটা ভ্যারিয়েশন হিসেবে আর্মি বোলিংটা যুক্ত করেছি। টপ স্পিনটাও চেষ্টা করছি।’
পরিশ্রমী এ-ই তারুণ্যের জন্য রইলো শুভ কামনা। পরিশ্রম এবং সাধনার মাধ্যমে এগিয়ে যাক বহুদূর।
