সানিউজ্জামান সরল »
বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে আজ থেকে। হয়ে গেছে দিনের প্রথম ম্যাচ। দিনের ২য় ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে লড়বে সিলেট থান্ডার। যা সাগরিকায় আরম্ভ হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। এ ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এমনিতেই এবারের আসরে শক্ত-পোক্ত একটি দল। তার উপর ঘরের মাঠে খেলা হওয়ায়। দর্শকদের কাছে থেকে আলাদা একটা সুবিধা ভোগ করবে তারা। বিপরীতে সিলেট থান্ডার এবারের আসরে খর্ব শক্তির একটি দল গড়েছে। এ নিয়ে ভক্ত-সমর্থকের মাঝে হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
চট্টগ্রাম এখন পর্যন্ত পয়েন্টস টেবিলের উপরের সারিতেই রয়েছে। বিপরীতে সিলেটের অবস্থান তালিকার তলানিতে। সবকিছু বিবেচনায় বলাই যায়, এ ম্যাচে সিলেট থান্ডার ব্যাকফুটে থাকবে আর ম্যাচের ছড়ি ঘুড়াতে পারে চট্টগ্রামের ক্রিকেটাররা।
তবে ক্রিকেট ফানি গেইম। এখানে কখন কি হবে, কিছুই আগে থেকে বলা যায় না। মূহুর্তেই যেকোন দুর্বল একটি দল, পরিণত হতে পারে ভয়ঙ্কর একটি দলে এবং তুলে নিতে পারে দুর্দান্ত জয়। কিছুই অসম্ভব না। সুতরাং সিলেটেরও চান্স থাকবে।
দুই দলের স্কোয়াড-
সিলেট থান্ডারঃ মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, রনি তালুকদার, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিসমার সান্টোকি (ওয়েস্ট ইন্ডিজ), শারফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), শফিকুল্লাহ শফিক (আফগানিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান) ও জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, রুবেল হোসেন, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, মেহেদী হাসান রানা, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), আভিস্কা ফারনান্দো (শ্রীলঙ্কা), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), মুসা খান (পাকিস্তান) ও লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।
