এ কে শাহেদ »
ঢাকা পর্ব শেষে দু দিন বিরতিতে থেকে আবারও মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু বিপিএল। আজ (১৭ ডিসেম্বর) খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম পর্ব। বঙ্গবন্ধু বিপিএলে ২ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী রয়্যালস ও ১ ম্যাচে ১ জয়ে চতুর্থ স্হানে খুলনা টাইগার্স।
রাজশাহীর বিপক্ষে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে খুলনা ও লেগ স্পিনার আফ্রিদিকে বাদ দিয়ে কামরুল ইসলামকে একাদশে নেয় রাজশাহী।
টস হেরে ব্যাট করতে নেমে ২৬ রানের মধ্যে দু ওপেনারকে হারায় রাজশাহী রয়্যালস। দলীয় ৮ রানে ব্যক্তিগত ১ রানে ফিরে যান ওপেনার হজরতুল্লাহ জাজাই। আরেক ওপেনার লিটন কুমার দাস ফিরে যান ২৬ রানের মাথায় ১৯ রান করে। তার পর এক অসাধারণ ফিফটি তুলে নেন শোয়েব মালিক, খেলেন এক টর্নেডো ইনিংস। ৫০ বলে ৮ চারে ও ৪ ছয়ে ৮৭ রানের ইনিংস খেলে আমির বলে আউট হয়ে ফিরে যান। আরেক ব্যাটসম্যান রবি বোপারা খেলেন ঝলমলে ইনিংস। ২৬ বলে ২ চারে ও ২ ছয়ে অপরাজিত থাকেন তিনি। ফলে রাজশাহী ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ১৮৯ জমা করে।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
রাজশাহী রয়্যালস- ১৮৯/৪(২০), শোয়েব মালিক ৮৭, রবি বোপারা ৪০*
