৭ পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা!

সানিউজ্জামান সরল »

গত বিশ্বকাপের পর থেকে একটিও ওয়ানডে ম্যাচ খেলা হয় নি অস্ট্রেলিয়ার। দীর্ঘ বিরতির পর ভারতের বিপক্ষে ওয়ানডে খেলতে যাচ্ছে তারা। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে যাওয়া অজিরা তাদের দল ঘোষণা করেছে। দলে এসেছে ৭টি পরিবর্তন।

আগামী বছরের প্রারম্ভে ভার‍ত সফর করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২০ সালে জানুয়ারিতে তিনটি ওয়ানডে খেলবে ভারত-অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৪, দ্বিতীয় ম্যাচ ১৭ ও তৃতীয় ম্যাচ ১৯ তারিখে অনুষ্ঠিত হবে।

অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘোষণাকৃত ১৪ সদস্যের এই দলটির অধিকাংশ ক্রিকেটারই ছিলেন না গত বিশ্বকাপে। কপাল পুড়েছে গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খাজা, লাথান লায়ন, মার্কাস স্টয়নিস, শন মার্শ, নাথান কোল্টার নাইল ও জেসন বেহরেনডর্ফ।

বাদ পড়া ৭ ক্রিকেটারের কপাল পুড়লেও দলে যুক্ত হওয়া কিছু ক্রিকেটারের কপাল খুলেছে। ফর্মের তুঙ্গে থাকা লাবুশেন প্রথমবারের মতো যুক্ত হলেন ওয়ানডে দলে। দলে ফিরেছেন চোটের কারণে বিশ্বকাপ বা খেলা পেসার হ্যাজলউড। দলে আরো আছেন অ্যাস্টন অ্যাগার, পিটার হ্যান্ডসকম্ব, অ্যাস্টন টার্নার। তাছাড়া চমক হিসেবে থাকছেন দীর্ঘ পাঁচ বছর পর দলে ফেরা শন অ্যাবট।

অস্ট্রেলিয়া দলঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, হ্যান্ডসকম্ব, প্যাট কামিন্স, শন অ্যাবট, জস হ্যাজলউড, অ্যাস্টন আগার, আলেক্স ক্যারি, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাস্টন টার্নার ও অ্যাডাম জাম্পা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »