শোয়েব আক্তার »
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের সপ্তম আসরে দ্রুততম অর্ধ-শতকের রেকর্ড নতুন করে লেখালেন আফগানিস্তানের রাহমানুল্লাহ গুরবাজ।
খুলনা টাইগার্সের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান বঙ্গবন্ধু বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে এই কৃর্তি গড়েন।
পাঁচটি বিশাল ছয় ও চারটি বাউন্ডারি সাহায্যে মাত্র ১৯ বলেই হাফসেঞ্চুরি তুলে নেন রহমানুল্লাহ গুরবাজ। যার ফলে বিপিএল ইতিহাসে এখন তিনি ২য় দ্রুততম অর্ধ-শতক হাঁকানোর রেকর্ড গড়েন।
বিপিএলে দ্রুততম অর্ধ-শতকের রেকর্ড পাকিস্তানী ক্রিকেটার আহমেদ শেহজাদের। ২০১২ সালে বিপিএলের দ্বিতীয় মৌসুমে মাত্র ১৬ বলে অর্ধ-শতক হাঁকিয়ে রেকর্ড টি নিজের করে নেন তিনি।
