শোয়েব আক্তার »
বঙ্গবন্ধু বিপিএল শুরু হতে আর চব্বিশ ঘন্টা সময় ও বাকি নেই।তবুও অনেক দলের নির্ধারণ করা হয় নি অধিনায়ক।অনেক দল আবার হঠাৎ করেই দ্বায়িত্ব বুঝিয়ে দিচ্ছে কারও উপর।এমন ঘটনার শিকার হয়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী।বিপিএলে রংপুর রেঞ্জার্সের দ্বায়িত্ব হঠাৎ করেই তাঁর কাঁধে তুলে দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
তবুও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মোহাম্মদ নবী। আফগানিস্তানের এই অলরাউন্ডার তাঁর উপর আস্থা রাখায় টিম মানেজম্যান্ট কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। একটি উইনিং কম্বিনেশন তৈরীতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বাংলাদেশ ও বিদেশিদের নিয়ে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল করেছি। লিগে ভাল ফলাফলের জন্য আমরা আমাদের সেরাটাই দেব।’
নিজের দল কিংবা প্রতিপক্ষ দল,কোন দল সম্পর্কে এখনও ভালোভাবে জানা হয় নি মোহাম্মদ নবীর।তবুও পরিচিত কন্ডিশনের সুবিধা তুলতে চান তিনি।নবী বলেন, ‘বাংলাদেশ আমার জন্য নতুন কিছু নয়। ৮-৯ বছর যাবত আমি প্রতিবছরই খেলছি। এখানকার কন্ডিশন আমার বেশ ভাল জানা আছে।’
দীর্ঘ ভ্রমনের ক্লান্তি ভুলে ক্রিকেটার’রা মাঠের ক্রিকেটে কতটা মনযোগ দিতে পারবে এমন প্রশ্নে রংপুর অধিানায়ক জানান, ‘আমার দলে যারা বিদেশি প্লেয়ার আছেন, সবাই অসংখ্য ম্যাচ খেলেছে। সারা পৃথিবীতেই তারা খেলে। সকালে বিমান থেকে নেমে বিকেলে মাঠে নেমে তারা অভ্যস্ত। অতএব এটা এমন বড় কোন ইস্যু হবে না।’
তাসকিন-মুস্তাফিজের মতো তারকা বোলার দলে থাকায় স্বস্তি প্রকাশ করতে ভুল করেন নি মোহাম্মদ নবী।তিনি বলেন, ‘ওরা থাকায় আমাদের দল একটি ভাল শক্তিশালী বোলিং ইউনিট হিসেবে খেলতে পারবে। জুনাইদ খান আছে, ও খুবই ভাল। এটা একটি শক্তিশালী বোলিং সাইড। আমরা কিছু রান বোর্ডে তুলতে চেষ্ট করব। বোলিংটা ভাল করতে চেষ্টা করব।’
মুস্তাফিজুর রহমানের অফ ফর্ম নিয়েও কোন চিন্তা নেই নবী।মুস্তাফিজ দ্রুতই ফর্মে ফিরবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন আফগান অলরাউন্ডার।একই সাথে দল হিসেবে খেলে টুর্ণামেন্টে ভালো করার প্রত্যাশার কথাও জানান তিনি।
