স্বর্ণজয়ের মিশনে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

মমিনুল ইসলাম »

সাউথ এশিয়ান গেমসের ১৩ তম আসরের পুরুষ ক্রিকেট ইভেন্টে আজ দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ । নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি মাঠে দুপুর ১ টা ১৫ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে স্বর্ণ জয়ের মিশনে নামবে বাংলাদেশ। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই মেয়েদের ক্রিকেটের পাশাপাশি ছেলেদের হাত ধরেও আরও একটি স্বর্ণ ঘরে তুলবে বাংলাদেশ।

দীর্ঘদিন পর সাউথ এশিয়ান গেমসে যুক্ত হয় ক্রিকেট ইভেন্ট। গত ৩ ডিসেম্বর থেকে শুরু হয় সাউথ এশিয়ান গেমসের পুরুষ ইভেন্টের ক্রিকেট লড়াই। সাউথ এশিয়ান গেমসের ১৩ তম আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন বাংলাদেশ । নিজেদের প্রথম ম্যাচে সৌম্য সরকার, নাজমুল শান্ত ও নাইম শেখের দুর্দান্ত ব্যাটিংয়ের পর তানভীর ইসলামের পাঁচ উইকেটে মালদ্বীপকে ৬৫ রানে গুড়িয়ে দিয়ে সাউথ এশিয়ান গেমসের সূচনা করে বাংলাদেশ।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে এসে অবশ্য আরও দুর্দান্ত ছিলো বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় ভুটান। এর সৌম্য সরকারের অপরাজিত ফিফটিতে কোন উইকেেট না হারিয়েই ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে ৪৪ রানে হারিয়ে এসএ গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের ফাইনালে চলে যায় বাংলাদেশ। এদিন বোলারদের পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন অধিনায়ক শান্ত ও আফিফ। শান্তর ব্যাট থেকে আসে অপরাজিত ৭৫ রান ও আফিফের ব্যাট থেকে ৫২ রান।

ফাইনালের আগে ফাইনালের প্রতিপক্ষ শ্রীলঙ্কার কাছে অবশ্য হোঁচট খেয়েছে উড়তে থাকা বাংলাদেশ। গতকাল শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটের বড় পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে। এ ম্যাচে দলে ছিলেন না দলের সেরা দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও নাজমুল শান্ত । ফাইনালের আগে এমন হোঁচট সমর্থকদের মাঝে ভীতি ধরালেও ভয় দেখছেন না অধিনায়ক শান্ত। স্বর্ণজয়ে বেশ প্রত্যাশী অধিনায়ক ও দল। এর গতকাল অবশ্য মেয়েদের ক্রিকেট ইভেন্টে শ্রীলঙ্কা হারিয়ে স্বর্ণ জিতে নেয় বাংলাদেশ নারী দল। গতকালকে হোঁচট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে স্বর্ণ জিততে পারবে তো বাংলাদেশ? নাকি ইমার্জিং এশিয়া কাপের মত পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে এসে খেই হারাবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »